![]()
মানিকগঞ্জ: বাংলাদেশ জামায়াতে ইসলামী সিংগাইর উপজেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১ আগস্ট) বিকেল সাড়ে ৩ টার দিকে এ উপলক্ষ্যে সিংগাইর উপজেলা জামায়াত ইসলামী আমীর হাফেজ মুফতি ওয়ালিউল্লাহ বিন সিরাজের নেতৃত্বে জুলাই গণঅভ্যুত্থানে হত্যার দ্রুত বিচার, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সিংগাইর বাসষ্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে সিংগাইর পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ডে এলাকায় এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির হাফেজ কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মানিকগঞ্জ জেলা শাখার নায়বে আমির অ্যাডভোকেট আনোয়ার হোসেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা জামায়াত ইসলামীর সূরা ও কর্ম পরিষদ সদস্য মাওলানা জাকিরুল ইসলাম খানসহ সহযোগী সংগঠনের ৭শ থেকে ৮শ নেতাকর্মী।
সমাবেশে বক্তারা জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের জন্য সরকারের প্রতি দাবি জানায়।ি
এন/ আর
বাংলাদেশ সময়: ২০:৩৫:৫১ ১০ বার পঠিত | ● বিক্ষোভ ● মিছিল ● সিংগাইর