ঢাকা    সোমবার, ৩ আগস্ট ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ২ আগস্ট ২০২৬
প্রচ্ছদ » চট্রগ্রাম » নবীনগরে জাতীয় যুবসংহতির সাবেক সভাপতি গ্রেপ্তার

নবীনগরে জাতীয় যুবসংহতির সাবেক সভাপতি গ্রেপ্তার


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২ আগস্ট ২০২৬


 নবীনগরে জাতীয় যুবসংহতির সাবেক সভাপতি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া:নবীনগর উপজেলায় সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় জাতীয় পার্টির সহযোগী সংগঠন জাতীয় যুবসংহতির নবীনগর উপজেলা শাখার সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত মোয়াজ্জেম হোসেন পৌর এলাকার মাঝিকাড়া গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম জীবন বেপারি। রবিবার (২ আগস্ট) সকালে তাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে একই দিন আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, গত ২৬ জুলাই নবীনগর পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. ওয়াদুদ হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, দায়িত্ব পালনকালে পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীদের কাজে বাধা দেওয়া, তাদের ওপর হামলা চালানো এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। ওই মামলায় আসামি হিসেবে মোয়াজ্জেম হোসেনকে গ্রেপ্তার করা হয়।
এদিকে স্থানীয় সূত্রের দাবি, মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে অতীতেও বিভিন্ন অভিযোগ রয়েছে। এর মধ্যে একজন সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, স্থানীয় সংসদ সদস্যকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্য এবং সাংবাদিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে হয়রানির অভিযোগও রয়েছে।
মোয়াজ্জেম হোসেনের গ্রেপ্তারের পর এলাকায় স্বস্তির পরিবেশ সৃষ্টি হয়েছে বলে দাবি করেছেন কয়েকজন স্থানীয় বাসিন্দা।তারা বলেন, “আইনের শাসন প্রতিষ্ঠা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর এমন পদক্ষেপ ইতিবাচক। আমরা আশা করি, আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটিত হবে এবং ন্যায়বিচার নিশ্চিত হবে।”
এ বিষয়ে নবীনগর থানার অফিসার ইনচার্জ মোরশেদুল ইসলাম বলেন, ঘটনার প্রাথমিক সততা নিশ্চিতের পর তাকে রপ্তার করা হয়েছে। তাকে আজই কোর্টে চালান করা হয়েছে। মামলার তদন্ত চলমান রয়েছে এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৩১:৩৭   ২৭ বার পঠিত  |