![]()
পাবনা: সুজানগরে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার জ্ঞানের আলো পাঠাগার ও যুব কল্যাণ ক্লাব,কাঁচারীপাড়া সুজানগরের উদ্যোগে এ সংবর্ধনা দেওয়া হয়। জ্ঞানের আলো পাঠাগার ও যুব কল্যাণ ক্লাবের সভাপতি মুশফিকুর রহমান ফাহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সবুর জয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক যুগান্তর ও চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি আখতারুজ্জামান আক্তার।
বিশেষ অতিথি ছিলেন পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং এনটিভি ও দৈনিক সমকালের জেলা প্রতিনিধি এবিএম ফজলুর রহমান। অনুষ্ঠানে পাবনা প্রেসক্লাবের সদস্য ও একুশে টেলিভিনের জেলা প্রতিনিধি রাজিউর রহমান রুমি, পাবনা প্রেসক্লাবের অর্থ সম্পাদক এবং দি নিউ নেশন ও আর টিভির জেলা প্রতিনিধি আবুল কালাম আজাদ,পাবনা রিপোর্টার্স ইউনিটির সাবেক সেক্রেটারী ও দৈনিক বিবৃতির নির্বাহী সম্পাদক কাজী মাহবুব মোরশেদ বাবলা, দৈনিক গণজাগরণের জেলা প্রতিনিধি ড.মনসুর আলম, এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও দৈনিক সিনসার সহযোগী সম্পাদক শফিক আল কামাল, সুজানগর পৌরসভার সাবেক কাউন্সিলর আনিছুর রহমান খোকন, দৈনিক স্বদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি শিশির ইসলাম, সুজানগর ল্যাবরেটরি হাই স্কুলের প্রধান শিক্ষক আনিছুর রহমান ও সহকারী প্রধান শিক্ষক মনসুর রহমান,বিশিষ্ট ব্যবসায়ী ফিরোজ রানা সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে শুরুতে স্বাগত বক্তব্য দেন জ্ঞানের আলো পাঠাগার ও যুব কল্যাণ ক্লাবের উপদেষ্টা সাংবাদিক এম এ আলিম রিপন।অনুষ্ঠানে বই পড়ার গুরুত্ব তুলে ধরে এবং শিক্ষার্থীদেরকে পাঠাগারে নিয়মিত এসে বই পড়ে নিজেদেরকে আগামী দিনের জন্য প্রস্তুত করার আহ্বান জানিয়ে অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান তাদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করবে। এ সময় নৈতিক শিক্ষা,শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে শিক্ষার্থীদের গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।
আজকের মেধাবী ও কৃতি শিক্ষার্থীবৃন্দ আগামী দিনে যাতে সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠে পরিবার, সমাজ, রাষ্ট্র ও বিশ্ববাসীর জন্য কল্যাণ বয়ে আনতে পারে সেই লক্ষ্যে তাদেরকে অনুপ্রাণিত করতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে জানান জ্ঞানের আলো পাঠাগার ও যুব কল্যাণ ক্লাবের সদস্যরা।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৮:৫৯:২০ ৪ বার পঠিত | ● বৃত্তিপ্রাপ্ত কৃতি ● শিক্ষার্থী ● সংবর্ধনা ● সুজানগর