ঢাকা    মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ৩ আগস্ট ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে শহীদ নূরে আলমের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালন

লালমোহনে শহীদ নূরে আলমের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালন


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট ২০২৬


লালমোহনে শহীদ নূরে আলমের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালন

ভোলা: জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শহীদ নূরে আলমের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়ন ও মোতাহার নগর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন ও ১ মিনিটের নীরবতা পালন করা হয়েছে।

সোমবার রাত ১২ টা ১ মিনিটে উপজেলার গজারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে নেতাকর্মীরা মোমবাতি প্রজ্জ্বলন করে শহীদ নূরে আলমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং ১ মিনিটের নীরবতা পালনের মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জানান।

এসময় উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা অন্তর মাতব্বর, মাইনুউদ্দিন পাটোয়ারী, হাসনাইন আহমেদ ও রাজু সহ পশ্চিম চরউমেদ ও মোতাহার নগর ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, শহীদ নূরে আলম ছাত্রদলের আদর্শিক আন্দোলনের একজন অনুপ্রেরণা। তার ত্যাগ নতুন প্রজন্মকে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাহস যুগিয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৩ আগস্ট ভোলায় বিএনপির কর্মসূচিতে পুলিশের গুলিতে নিহত হন ভোলা জেলা ছাত্রদলের সভাপতি শহীদ নূরে আলম।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৩২:৫১   ৬ বার পঠিত  |