ঢাকা    বুধবার, ৫ আগস্ট ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ৫ আগস্ট ২০২৬
প্রচ্ছদ » রাজশাহী » সুজানগর মহিলা কলেজের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

সুজানগর মহিলা কলেজের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট ২০২৬


 সুজানগর মহিলা কলেজের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

পাবনা: জুলাই চেতনায় গড়ব দেশÑসবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে পাবনার সুজানগর মহিলা ডিগ্রী কলেজে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বুধবার সুজানগর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন কলেজের সহকারী অধ্যাপক এটিএম শামসুজ্জামান ডন, রেজাউল করিম , মতিয়ার রহমান,জহুর আহমেদ সরকার নিক্সন ও জাহিদুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা তাদের বক্তব্যে বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, স্বাধীনতা, গণতন্ত্র, ন্যায়বিচার ও দেশপ্রেমের মূল্যবোধকে ধারণ করে নতুন প্রজন্মকে দেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখতে হবে। জুলাইয়ের চেতনাকে সমুন্নত রেখে বৈষম্যহীন, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। এ সময় জুলাই গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

এন/ এস

বাংলাদেশ সময়: ২১:৪৬:০৬   ৬ বার পঠিত  |