![]()
পাবনা: জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী সুজানগর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গণমিছিলটি সুজানগর পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভবানীপুর মোড় চত্বরে গিয়ে শেষ হয়।পরে সুজানগর উপজেলা জামায়াতের নায়েবে আমির ফারুক-ই- আযমের সভাপতিত্বে ও পৌর আমির রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি আবু সালেহ মোঃ আব্দুল্লাহ, শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা শাখার সহ-সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি মোস্তাফিজুর রহমান মোস্তাক, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন ট্রেড ইউনিয়নের সেক্রেটারি আসাদুজ্জামান, পেশাজীবী সংগঠনের এটিএম শামসুজ্জামান ডন, সুজানগর উপজেলার শিল্প ও বাণিজ্য বিভাগের ওয়ালিউল্লাহ বিশ্বাস, উপজেলা জামায়াতের বায়তুল মাল সেক্রেটারী অধ্যাপক রাফি আহমদ ফুল, পৌর জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুল মমিন, সেক্রেটারী মকবুল হোসেন(বকুল), যুব বিভাগের আব্দুল মাজেদ মাস্টার, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মির্জা শহিদ,সাবেক শিবির নেতা আবুল কালাম আজাদ, উপজেলার সাবেক শিবির সভাপতি আব্দুল মমিন,উপজেলা ছাত্রশিবিরের সভাপতি হোসাইন আহমেদ ও সেক্রেটারী তামজিদ প্রমুখ বক্তব্য দেন ।
গণঅভ্যুত্থানের আকাঙ্খা ও জুলাই সনদ দ্রুত কার্যকরের দাবি জানিয়ে সমাবেশে বক্তারা বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানুষের ভোটাধিকার, ন্যায়বিচার এবং মৌলিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ আন্দোলনের শহীদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।তারা আরো বলেন, ‘দেশে আইনের শাসন, দুর্নীতিমুক্ত প্রশাসন, সুশাসন ও জনগণের অধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নতুন প্রজন্মের কাছে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও চেতনাকে সঠিকভাবে তুলে ধরতে হবে, যাতে তারা একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে পারেতারা বলেন,জুলাই গণঅভ্যুত্থান আমাদের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের প্রতীক।
এ বিজয় দিবস আমাদের সেই আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেয় এবং ভবিষ্যতের জন্য দায়িত্বশীল ভূমিকা পালনের অনুপ্রেরণা জোগায়।সমাবেশ শেষে দেশের শান্তি, সমৃদ্ধি এবং জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের রূহের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা সহ অসুস্থ সুজানগর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক কে.এম হেসাব উদ্দিনের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সুজানগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা রফিকুল ইসলাম।
এন/ আর
বাংলাদেশ সময়: ২১:৫৬:১৫ ৬ বার পঠিত | ● গণমিছিল ● জামায়াত ● সুজানগর