ঢাকা    শুক্রবার, ৭ আগস্ট ২০২৬


আপনার এলাকার খবর

শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » দশমিনায় তেঁতুলিয়া নদীতে যুবক নিখোঁজ

দশমিনায় তেঁতুলিয়া নদীতে যুবক নিখোঁজ


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট ২০২৬


 দশমিনায় তেঁতুলিয়া নদীতে যুবক নিখোঁজ

পটুয়াখালী: দশমিনা উপজেলার তেঁতুলিয়া নদীতে ডুবে অজ্ঞাতনামা যুবক নিখোঁজ হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কাউনিয়া গ্রামের কলাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে এক যুবক নদীর অপর পাড় থেকে সাঁতরে এপারে আসার চেষ্টা করছিলেন। মাঝ নদীতে প্রবল স্রোতের মধ্যে তিনি পানিতে ডুবে যান।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী মোঃ মনিক চৌকিদার বলেন, ‘আমি কয়েকজনের সঙ্গে নদীর পাড়ে বসে ছিলাম। কলাবাড়ির কোনা থেকে এক যুবক সাঁতরে এপারে আসছিলেন। নদীতে প্রবল স্রোত থাকায় মাঝপথে তিনি পানিতে ডুবে যান। পরে আমরা উপজেলা প্রশাসনকে জানাই। কিছুক্ষণের মধ্যেই নৌপুলিশ, থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে উদ্ধারকাজ শুরু করেন।’

দশমিনা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ ফেরদৌস বলেন, খবর পেয়ে নৌপুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস ও থানা-পুলিশের সঙ্গে সমন্বয় করে উদ্ধার কার্যক্রম শুরু করেছে। নিখোঁজ যুবকের সন্ধানে নদীতে নৌপুলিশের স্পিডবোট দিয়ে টহল দেওয়া হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা বলেন, বৈরী আবহাওয়া ও নদীতে প্রবল স্রোতের কারণে উদ্ধারকাজ ব্যাহত হলেও অভিযান অব্যাহত রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৫৯:৫৭   ২১ বার পঠিত  |