ঢাকা    মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ১০ আগস্ট ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ায় এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে ২০ শিক্ষার্থী

কাঁঠালিয়ায় এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে ২০ শিক্ষার্থী


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট ২০২৬


 -

ঝালকাঠি: কাঁঠালিয়ায় এবছর এসএসসি পরীক্ষার ফলাফলে ২০ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। উপজেলার দুটি পরীক্ষা কেন্দ্রের ৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে তারা এ ফলাফল অর্জন করেছে। এর মধ্যে আমুয়া বন্দর আমীর মোল্লা মাধ্যমিক বিদ্যালয় থেকে ৫জন, কাঁঠালিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে ৪জন, আমুয়া চালিতাবুনিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে ৪জন, কাঁঠালিয়া পাইলট গালর্স স্কুল থেকে ২জন, কেবিকে মাধ্যমিক বিদ্যালয় থেকে ২জন, শৌলজালিয়া মাধ্যমিক বিদ্যালয়, কচুয়া মাধ্যমিক বিদ্যালয় এবং ঘোষেরহাট মাধ্যমিক বিদ্যালয় থেকে একজন করে শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। তবে দাখিল পরীক্ষায় উপজেলার কোন মাদ্রাসা থেকে কেউ জিপিএ-৫ পায়নি।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১৭:৫২   ২০ বার পঠিত  |