![]()
নোয়াখালী: বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মায়ানমারে পাচারকালে ৭৬০ বস্তা সার জব্দ করেছে কোস্টগার্ড। এসময় একটি বোটসহ ৫ পাচারকারীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন।
আটককৃতরা হচ্ছেন, হাতিয়া বাজার এলাকার মোহাম্মদ কাজীর ছেলে আব্দুল ওহাব (১৯), একই এলাকার আলমগীরের ছেলে হানিফ (২৬), আবুল খায়েরের ছেলে মোর্শেদ (২৭), চৌরুঙ্গী আল আমিন সমাজের বেলাল হোসেনের ছেলে পারভেজ উদ্দিন (২৬) ও গাজীপুর জেলার কালিয়াকৈর খাজা মার্কেট এলাকার লোকমানের ছেলে পলাশ (১৮)।
কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত গভীর রাতে হাতিয়ার বাংলা বাজার খেয়াঘাট এলাকার মেঘনা নদীতে অভিযান চালানো হয়। এসময় একটি বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটির গতিরোধ করা হয়। পরে সেখানে তল্লাশি চালিয়ে বিএডিসি সিল দেওয়া ৭৬০ বস্তায় সার জব্দ করা হয়, যার বাজার মূল্য ৮ লাখ টাকামিডিয়া এ ঘটনায় জড়িত থাকায় ৫ জনকে আটক করা হয়েছে।
মিডিয়া কর্মকর্তা আলম সুজন জানান, আটককৃতদের বিরুদ্ধে পণ্য পাচারের ঘটনায় হাতিয়া থানায় মামলা দায়ের করে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৮:২৭:৪৫ ৭ বার পঠিত | ● আটক ● পাচারকারী ● সার ● হাতিয়া