ঢাকা    শনিবার, ১৫ আগস্ট ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ১৫ আগস্ট ২০২৬
প্রচ্ছদ » রাজশাহী » রাজশাহীতে আইয়ুব বাচ্চুর জন্মদিন উপলক্ষে কনসার্ট

রাজশাহীতে আইয়ুব বাচ্চুর জন্মদিন উপলক্ষে কনসার্ট


গোলাম কিবরিয়া (রাজশাহী)
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট ২০২৬


 রাজশাহীতে আইয়ুব বাচ্চুর জন্মদিন উপলক্ষে কনসার্ট

রাজশাহী : আইয়ুব বাচ্চুর জন্মদিন উপলক্ষে রাজশাহীতে উন্মুত্ত ব্যান্ড সংগীতের আযোজন করা হয় । বাংলাদেশের ব্যান্ড সংগীতের এক কিংবদন্তি শিল্পী, সুরকার ও গিটারিস্ট ছিলেন আইয়ুব বাচ্চু । তিনি ১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রামে জন্মগ্রহণ করেন । এবং ভক্তদের কাছে ‘এবি’ নামে পরিচিত ছিলেন। ১৯৯১ সালে জনপ্রিয় রক ব্যান্ড ‘এলআরবি’ (LRB) প্রতিষ্ঠা করে তিনি ইতিহাস গড়েন। ২০১৮ সালের ১৮ অক্টোবর ঢাকায় এই মহান শিল্পী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আইয়ুব বাচ্চু ১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রামের পটিয়া উপজেলায় জন্ম গ্রহণকরেন। তার ডাক নাম ছিল রবিন।শিক্ষাজীবনে হাতেখড়ি শুরু চট্টগ্রামের সরকারি মুসলিম হাইস্কুলে । সংগীতের প্রতি ছিল তার অকৃত্রিম অনুরাগ । পরিবারে গান-বাজনার প্রচলন না থাকলেও ছোটবেলা থেকেই গিটারের প্রতি প্রচণ্ড ভালবাসার টান ছিল তার ।

১৯৭৩ সালে বাবার কাছ থেকে পান প্রথম অ্যাকোস্টিক গিটার।সংগীতজীবন ও ব্যান্ড এ যোগদান করেছেন ১৯৭৮ সালে ‘ফিলিংস’ ব্যান্ডের মাধ্যমে পেশাদার সংগীতজীবন শুরু করেন।সোলস ব্যান্ড এ ১৯৮০ থেকে ১৯৯০ সাল পর্যন্ত দীর্ঘ ১০ বছর জনপ্রিয় ব্যান্ড ‘সোলস’-এর লিড গিটারিস্ট হিসেবে যুক্ত ছিলেন এই আইয়ুব বাচ্চু । ১৯৯১ সালের ৫ এপ্রিল গঠন করেন নিজের ব্যান্ড এলআরবি। আইয়ুব বাচ্চুর অনেক গান আছে । চলো না ঘুরে আসি অজানাতে ‘, ‘হাসতে দেখ, গাইতে দেখ , ‘ এখন অনেক রাত , রাত্রির ট্রেন’, এবং ‘ফেরারি মন’-এর মতো অগণিত জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি।

২০১৮ সালের ১৮ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকায় মারা যান তিনি । তাকে বাংলাদেশের রক সঙ্গীতের অন্যতম পথিকৃৎ ও আইকন মনে করা হয়। তার অসাধারণ গিটার বাজানোর কৌশল ও সুর নতুন প্রজন্মকে আজও অনুপ্রাণিত করে ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:২৫:২০   ৭ বার পঠিত  |