ঢাকা    রবিবার, ১৬ আগস্ট ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ১৫ আগস্ট ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » দোহারে ‘ক্লাউড বাইট রুফটপ’ রেস্টুরেন্ট উদ্বোধন, মানসম্মত খাবারের প্রতিশ্রুতি

দোহারে ‘ক্লাউড বাইট রুফটপ’ রেস্টুরেন্ট উদ্বোধন, মানসম্মত খাবারের প্রতিশ্রুতি


স্টাফ রিপোর্টার,( দোহার )
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট ২০২৬


 দোহারে ‘ক্লাউড বাইট রুফটপ’ রেস্টুরেন্ট উদ্বোধন, মানসম্মত খাবারের প্রতিশ্রুতি

ঢাকা:দোহার উপজেলায় ‘ক্লাউড বাইট রুফটপ রেস্টুরেন্ট’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার জয়পাড়া বাজারের বরকত প্লাজার অষ্টম তলায় আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে রেষ্টুরেন্ট উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাশেম বেপারী ও ভবন মালিক বরকত উল্লাহ।
ক্লাউড বাইট রুফটপ রেস্টুরেন্ট’এর কর্নধার সবুজ শিকদার জানান, “দোহারবাসীর জন্য মানসম্মত খাবার, আধুনিক পরিবেশ ও উন্নত সেবা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।” স্থানীয় এলাকাবাসীর চাহিদা অনুযায়ী রেস্টুরেন্টটি সাজানো হয়েছে। তিনি আরও বলেন, ভবিষ্যতে গ্রাহকদের মতামতকে গুরুত্ব দিয়ে খাবারের মান আরও উন্নত করার প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিত্ব, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
অতিথিরা রেস্টুরেন্টের আধুনিক সাজসজ্জা ও পরিবেশের প্রশংসা করেন। উদ্বোধনের পর বিশেষ আপ্যায়নের আয়োজন করা হয় অতিথিদের মাঝে।
অতিথিরা বলেন, দোহারবাসীর জন্য একটি নতুন বিনোদনের মাধ্যম হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩৭:০০   ৯ বার পঠিত  |