![]()
ভোলা: লালমোহনে বাংলাদেশের সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যার পর লালমোহন উপজেলা বিএনপির প্রধান কার্য়ালয়ে উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপি সভাপতি মোঃ জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মো: শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক অধ্যক্ষ মো: ফরিদ উদ্দিন, সফিউল্যাহ হাওলাদার, সোহেল মো: আজিজ শাহিন পাটওয়ারী, লালমোহন পৌরসভা বিএনপি সাধারণ সম্পাদক মো : কামরুজ্জামান বাবুল পাটওয়ারী, উপজেলা যুবদলের সভাপতি মোঃ শাহিনুল ইসলাম কবির হাওলাদারসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগণ।
আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন করিম রোড জামে মসজিদের ইমাম মাওলানা সানাউল্যাহ।
এন/ আর
বাংলাদেশ সময়: ২০:১৩:০৪ ১০ বার পঠিত | ● বিএনপি ● লালমোহন