![]()
ঝালকাঠি: কাঁঠালিয়ায় জাতীয় মৎস্য পক্ষের উদ্ধোধন করা হয়েছে। আজ রোববার (১৬ আগষ্ট) বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা অডিটরিয়ামে এর উদ্ধোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো.মকবুল হোসেন।
সভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি-১ (কাঁঠালিয়া-রাজাপুর) আসনের সাংসদ রফিকুল ইসলাম জামাল। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার নাহিদা ইসলাম।
সভায় অন্যান্যন মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ তাপস কুমার তালুকদার, থানা অফিসার ইনচার্জ আবু নাছের রায়হান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো.জালালুর রহমান আকন, সাবেক সাধারন সম্পাদক আখতার হোসেন নিজামসহ প্রশাসন ও দলীয় নেতাকর্মীরা।
এন/ আর
বাংলাদেশ সময়: ২২:৫২:১৬ ১০ বার পঠিত | ● উদ্বোধন ● কাঁঠালিয়া ● জাতীয় মৎস্য ● পক্ষে