ঢাকা    শনিবার, ২২ আগস্ট ২০২৬


আপনার এলাকার খবর

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ায় তুচ্ছ ঘটনায় বাবা-ছেলেকে কুপিয়ে জখম,আটক ১

কাঁঠালিয়ায় তুচ্ছ ঘটনায় বাবা-ছেলেকে কুপিয়ে জখম,আটক ১


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট ২০২৬


কাঁঠালিয়ায় তুচ্ছ ঘটনায় বাবা-ছেলেকে কুপিয়ে জখম,আটক ১
ঝালকাঠি: কাঁঠালিয়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও দুই পুত্রকে কুপিয়ে জখম করার দায়ে রাজা ফকির নামের একজনকে আটক করেছে পুলিশ।আজ শুক্রবার (২১ আগষ্ট) দুপুরে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের কচুয়া বাজারে এ ঘটনা ঘটে।
আহত ব্যবসায়ী সমির চন্দ্র চক্রবর্তী (৫৫) তার বড় ছেলে লিখন চক্রবর্তী (২২) ও ছোট ছেলে শুভ চক্রবর্তী (১৮) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (আমুয়া) হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত সমির চক্রবর্তীকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এঘটনায় রাজা ফকির (৩০) কে একজনকে আটক করে থানায় আনা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানাগেছে, উপজেলার কচুয়া বাজারের চায়ের দোকানী সমির চক্রবর্তী দীর্ঘদিন ধরে কচুয়া বাজারে চা বিক্রি করছেন। শুক্রবার দুপুরে ওই দোকানে চা খেতে করতে আসে একই এলাকার ফারুক ফকিরের ছেলে রাজা ফকির। চা খাবার করার পর সিগারেট দিতে বলে। দোকানী জানায় তার দোকানে সিগারেট নেই। অন্য দোকান থেকে সিগারেট আনতে বলে রাজা।

এতে অস্বীকৃতি জানালে দুই জনের মধ্যে তর্কবির্তক হয়। এক পর্যায় রাজা চা দোকানী সমিরকে মারধর করে। সমির চক্রবর্তী দোকান বন্ধ করে বাড়ীতে গিয়ে বিষয়টি ছেলেদের জানায়। পরে সমির তার দুই ছেলে লিখন ও শুভ এসে রাজার কাছে মারধরের বিষয়টি জানতে চায়।

এতে ক্ষিপ্ত হয়ে সমির তার দুই ছেলে লিখন ও শুভকে  চাকু দিয়ে এলোপাথারীভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে রাজা। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (আমুয়া) ভর্তি করে। অবস্থা আশংকাজনক হওয়ায় সমির চক্রবর্তীকে বরিশাল শেরই বাংলা মেডিকেল (শেবাচিম) হাসপাতালে প্রেরণ করা হয়। থানার ওসি আবু নাছের রায়হান জানান, এ ঘটনায় রাজা ফকির নামের একজনকে আটক করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৫৫:২৪   ৬ বার পঠিত  |