ঢাকা    মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬


আপনার এলাকার খবর

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » ১১ মাসে যা করেছি, ঢাবির ১০৫ বছরেও তা কেউ পারেনি:সাদিক কায়েম

১১ মাসে যা করেছি, ঢাবির ১০৫ বছরেও তা কেউ পারেনি:সাদিক কায়েম


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট ২০২৬


 ১১ মাসে যা করেছি, ঢাবির ১০৫ বছরেও তা কেউ পারেনি:সাদিক কায়েম

পটুয়াখালী: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, ‘১১ মাসে নিশ্চিত করেছি শিক্ষার্থীদের অধিকার কীভাবে আদায় করতে হয়। আমরা দায়িত্ব নেওয়ার পর যে কাজ করেছি, অন্য কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গত ১০৫ বছরেও তা করতে পারেনি।’

শুক্রবার,২১ আগস্ট পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সাদিক কায়েম দাবি করেন, ডাকসুর বর্তমান নেতৃত্বের সময়ে ক্যাম্পাসে মারামারি, হানাহানি, চাঁদাবাজি ও টেন্ডারবাজি শূন্যের কোঠায় নেমেছে। একাধিক জরিপের বরাত দিয়ে তিনি বলেন, ৯৩ শতাংশ শিক্ষার্থী মনে করেন, ক্যাম্পাস এখন সবচেয়ে নিরাপদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ান। এতে পটুয়াখালী সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৫৭:৫৯   ৯৫ বার পঠিত  | ●   ●