ঢাকা    মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ২৪ আগস্ট ২০২৬
প্রচ্ছদ » চট্রগ্রাম » নবীনগরে একাধিক বাড়িতে দুর্বৃত্তদের হামলা,পিস্তল ঠেকিয়ে মালামাল লুট

নবীনগরে একাধিক বাড়িতে দুর্বৃত্তদের হামলা,পিস্তল ঠেকিয়ে মালামাল লুট


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট ২০২৬


নবীনগরে একাধিক বাড়িতে দুর্বৃত্তদের হামলা,পিস্তল ঠেকিয়ে মালামাল লুট

ব্রাহ্মণবাড়িয়া: নবীনগর উপজেলার নবীনগর পশ্চিম ইউনিয়নের চরলাপাং গ্রামে রবিবার(২৩) মধ্যরাতে আনুমানিক দেড়টার দিকে ৩০-৪০ জনের মুখোশধারীএকটি দুর্বৃত্ত দল গ্রুপ ভিত্তিক একসাথে ছয়টি বাড়িতে হামলা চালায়। তারা বাড়ির সদস্যদের অস্ত্র ঠেকিয়ে জিম্মি করে নগদ অর্থ এবং বিপুল পরিমাণ স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
দুর্বৃত্তদের হামলার শিকার,গ্রামের তনজব আলীর ছেলে হোসেন মিয়া,সিদ্দিকুর রহমান,বজলু মিয়ার ছেলে নছর মিয়া,দানেশ মিয়ার ছেলে খায়ের মিয়া,আজগর আলীর ছেলে আবুল কাশেম, মাতবর আলীর ছেলে উজ্জল মিয়া তারা জানান, দুর্বৃত্তদল ঘরে থাকা নারী, শিশুসহ সদস্যদের অস্ত্রের মুখে পিস্তল ঠেকিয়ে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। এরপর আলমারি ও লকার ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকার এবং মূল্যবান সামগ্রী লুট করে। তাদের হাতে পিস্তল ও দেশীয় অস্ত্র থাকায় তারা চিৎকার করার সাহস পাননি। বাধা দিতে গেলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। একই সময়ে একই কায়দায় তারা লুটপাট চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। দুর্বৃত্ত দল ওই সকল বাড়ি থেকে আনুমানিক ২০-২৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এই রিপোর্ট লেখা পর্যন্ত এখনো থানায় মামলা হয়নি তবে মামলার প্রস্তুতি চলছে।
নবীনগর থানার অফিসার ইনচার্জ মোরশেদুল আলম বলেন,মধ্যরাতে ওই গ্রামে হামলা ও লুট পাটের ঘটনা ঘটেছে শুনেছি, এখন পর্যন্ত কেউ মামলা করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৪১:৫৩   ৪৯ বার পঠিত  |