ঢাকা    রবিবার, ৩০ আগস্ট ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » লালমোহন ইসলামিক মডেল মাদরাসার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

লালমোহন ইসলামিক মডেল মাদরাসার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট ২০২৬


লালমোহন ইসলামিক মডেল মাদরাসার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

ভোলা: লালমোহন ইসলামিক মডেল মাদরাসার ২০২৬ সালে দাখিল পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের কৃতী সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকালে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইসলামী সমাজ কল্যাণ পরিষদের পরিচালক অধ্যাপক আব্দুজ জাহের এর সভাপতিত্বে এবং সহকারী পরিচালক মাওলানা লোকমান হোসাইনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সহ-সভাপতি ও সাবেক পরিচালক মুহাদ্দিস মাওলানা আব্দুল হক। বিশেষ অতিথি ছিলেন ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল মালেক, জাতীয়তাবাদী দল বিএনপির লালমোহন পৌরসভার সাধারণ সম্পাদক ও ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সদস্য কামরুজ্জামান বাবুল পাটোয়ারী, কার্যকরি কমিটির সদস্য মাওলানা রুহুল আমিন, উপাধ্যক্ষ মোঃ লোকমান হোসেন, ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সদস্য মোঃ জাকির হোসেন প্রমূখ। অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন শিক্ষার্থী মাইমুনা হক সামিয়ার পিতা মুহাদ্দিস মাওলানা নাজমুল হক।

উল্লেখ্য যে, এবছর লালমোহন কামিল মাদরাসার সেন্টারে পরীক্ষা দিয়ে ইসলামিক মডেল মাদরাসার ২৩ জনের মধ্যে ১৪ জন জিপিএ ফাইভ উত্তীর্ণ হয়। বাকি ৯ জন এ গ্রেডে উত্তীর্ণ হয়। আলোচনা সভা শেষে সকল কৃতি শিক্ষার্থীদের মধ্যে ক্রেষ্ট প্রদান করেন অতিথিবৃন্দ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৫৩:৪০   ৫ বার পঠিত  |