ঢাকা    রবিবার, ৩০ আগস্ট ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রচ্ছদ » খেলা » ফিফার নিষেধাজ্ঞা কাটিয়ে দলবদলে বসুন্ধরা কিংস

ফিফার নিষেধাজ্ঞা কাটিয়ে দলবদলে বসুন্ধরা কিংস


খেলাধুলা ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট ২০২৬


ফিফার নিষেধাজ্ঞা কাটিয়ে দলবদলে বসুন্ধরা কিংস

অবশেষে ফিফার নিষেধাজ্ঞা থেকে পুরোপুরি মুক্ত হলো দেশের ঘরোয়া ফুটবলের অন্যতম সফল ক্লাব বসুন্ধরা কিংস। ফলে নতুন মৌসুমের দলবদলে অংশ নিতে এখন আর কোনো বাধা থাকছে না ছয়বারের লিগ চ্যাম্পিয়নদের।

বসুন্ধরা কিংসের ওপর ফিফার মোট ১৪টি নিষেধাজ্ঞা ছিল। এর মধ্যে ১১টির নিষ্পত্তি আগেই হয়েছিল। বাকি তিনটি নিষেধাজ্ঞাও গতকাল শুক্রবার রাতে উঠে গেছে। ফিফার ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় এখন নতুন মৌসুমের জন্য খেলোয়াড় নিবন্ধন ও দলবদনের কার্যক্রম চালাতে পারবে কিংস। এরই মধ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ক্লাব লাইসেন্সিংয়ের সময়সীমা ১ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়েছে। আর খেলোয়াড় নিবন্ধন ও দলবদন চলবে ৩ সেপ্টেম্বর পর্যন্ত। ফলে দল গুছিয়ে নেওয়ার জন্য হাতে থাকা সময়টা কাজে লাগাতে পারবে বসুন্ধরা কিংস।

এর আগে ফিফার নিষেধাজ্ঞা কাটিয়ে দলবদনে ফিরেছে আবাহনীও। নাইজেরিয়ার হয়ে ২০১৪ বিশ্বকাপ খেলা এক ফুটবলারসহ চার বিদেশিকে দলে নিয়েছে তারা। পাশাপাশি শেখ মোরছালিন, আল আমিন ও মিরাজুল ইসলামদের ধরে রেখে শক্তিশালী দল গড়েছে ধানমন্ডির ক্লাবটি।

মোহামেডান স্পোর্টিং ক্লাবও নতুন মৌসুমের দল গোছানোর কাজ এগিয়ে রেখেছে। ফলে শিরোপার লড়াইয়ে এবার প্রতিদ্বন্দ্বিতা বাড়ার সম্ভাবনা রয়েছে।

তবে এখনো পুরোপুরি স্বস্তিতে নেই ফকিরেরপুল ইয়াং মেনস ক্লাব। গত মৌসুমে অবনমিত দলটির ওপর থাকা একটি ফিফা নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে। ১ সেপ্টেম্বরের মধ্যে সেটির নিষ্পত্তি হলে ২০২৬-২৭ মৌসুমে ১৩ দল নিয়ে লিগ আয়োজনের সম্ভাবনা তৈরি হবে।

বাংলাদেশ সময়: ২২:৫৭:১৫   ৮ বার পঠিত  |