ঢাকা    সোমবার, ৩১ আগস্ট ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ৩১ আগস্ট ২০২৬
প্রচ্ছদ » রংপুর » পীরগঞ্জে নজরুল বর্ষ পালনে আলোচনা সভা

পীরগঞ্জে নজরুল বর্ষ পালনে আলোচনা সভা


পীরগঞ্জ ( ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট ২০২৬


পীরগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা
ঠাকুরগাঁও: পীরগঞ্জে নজরুল বর্ষ পালন উপলক্ষে র‌্যালি ও উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে। সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এ আলোচনা সভা হয়।

উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদারের সভাপতিত্বে এতে বক্তব্য দেন ঠাকুরগাঁও-৩ আসনের এমপি জাহিদুর রহমান জাহিদ, সহকারী কমিশনার ভূমি এন এম ইশফাকুল কবীর, পীরগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন প্রামানিক, পৌর বিএনপি সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোকাদ্দেস হায়াত মিলন। সভা শেষে নজরুল সংগীত পরিবেশন করেন ঠাকুরগাঁও বেতারের শিল্পী নির্বাচিত হওয়ায় উম্মে আয়মান অথৈ।

পরে নজরুল সংগীত ও দেশাত্মবোধক গানে পীরগঞ্জ উপজেলা থেকে ঠাকুরগাঁও বেতারের শিল্পী নির্বাচিত হওয়ায় উম্মে আয়মান অথৈ কে উৎসাহ প্রদান করতে ঠাকুরগাঁও-৩ আসনের এমপি জাহিদুর রহমান জাহিদ নগদ ৫ হাজার টাকা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাগ প্রদান করা হয়।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৮:২৩:৪১   ৫ বার পঠিত  |