ঢাকা    বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
প্রচ্ছদ » রাজশাহী » সুজানগরে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

সুজানগরে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬


 সুজানগরে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

পাবনা: সুজানগরে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ ক্রিড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন ও প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ।উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোলায়মান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন।

বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি সুজানগর উপজেলা শাখার আয়োজনে এবং মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আখতারুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মাঝে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক অধ্যক্ষ নাদের হোসেন, নাজিরগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম মাহবুব আলম, সুজানগর সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জামিল আক্তার প্রমুখ ।দুই দিনব্যাপী এ ক্রীড়া প্রতিযোগিতায় হ্যান্ডবল, কাবাডি, দাবা ও সাঁতারসহ বিভিন্ন ইভেন্টে উপজেলার মাধ্যমিক পর্যায়ের সব স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ দেহ ও সুস্থ মনের অধিকারী করতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ায় এবং প্রতিভা বিকাশে সহায়তা করে। খেলাধুলা তরুণ প্রজন্মকে মাদক, জঙ্গিবাদ ও অশুভ পথ থেকে দূরে রাখে।তিনি আরও বলেন, খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলা, সহনশীলতা ও নেতৃত্বের গুণাবলী গড়ে ওঠে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫৩:৫১   ৯ বার পঠিত  |