ঢাকা    শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
প্রচ্ছদ » রাজশাহী » বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে শেখ আব্দুর রউফের নেতৃত্বে আনন্দ র‌্যালি

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে শেখ আব্দুর রউফের নেতৃত্বে আনন্দ র‌্যালি


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬


 বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে শেখ আব্দুর রউফের নেতৃত্বে আনন্দ র‌্যালি
পাবনা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষ্যে সুজানগরে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সুজানগর উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের ব্যানারে বের হওয়া র‌্যালিটির নেতৃত্ব¡ দেন সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব ও তাঁতিবন্দ ইউনিয়ন পরিষদের একাধিকবার নির্বাচিত সাবেক জনপ্রিয় চেয়ারম্যান শেখ আব্দুর রউফ। এদিন বিকাল ৪টায় অসংখ্য নেতাকর্মীর অংশগ্রহণে উপজেলা পরিষদ চত্বর থেকে বের হওয়া র‌্যালিটি সুজানগর পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মন্ডল মার্কেটের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় প্রতিষ্ঠা বার্ষিকীর আনন্দ র‌্যালিতে অংশগ্রহণকারী দলীয় নেতাকর্মীরা আজকের এই দিনে জিয়া তোমায় মনে পরে, প্রতিষ্ঠাবার্ষিকীর আলো,ঘরে ঘরে জ্বালো, দুঃসময়ের এমপি সেলিম ভাই, আমরা তোমায় ভুলি নাই, দুঃসময়ের রউফ ভাই আমরা তোমায় ভুলি নাই শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তোলেন ।

এর আগে উপজেলার বিভিন্ন স্থান থেকে খন্ড খন্ড মিছিল এসে আনন্দ র‌্যালিতে যোগ দেয় অসংখ্য নেতাকর্মী।পরে সুজানগর উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক রাশেদুল ইসলাম বাবু মন্ডলের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক শফিউল আলম বাবু এবং পৌর যুবদলের আহ্বায়ক আনোয়ার মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব ও তাঁতিবন্দ ইউনিয়ন পরিষদের একাধিকবার নির্বাচিত সাবেক জনপ্রিয় চেয়ারম্যান শেখ আব্দুর রউফ।

অন্যদের মাঝে বক্তব্য দেন অন্যদের মাঝে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক গোলাম মোর্তজা, পৌর বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক তোরাব আলী, সাবেক যুগ্ম আহ্বায়ক ইয়াকুব আলী প্রামানিক, বিএনপি নেতা গোলাম আজম, মজিবর খাঁ,সাফা, নিজাম উদ্দিন সরদার, সাদেক আলী মুন্সি, শরিফুল ইসলাম, আলাউদ্দিন আলাল, আলী আকবর, আব্দুর রাজ্জাক মোল্লা, আব্দুস সালাম শেখ, ইকবাল শেখ, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আব্দুর রাজ্জাক রাজা, পৌর কৃষকদলের আহ্বায়ক আব্দুল মালেক ও ছাত্রদল নেতা শেখ কাউসার প্রমুখ।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে স্বাধীনতার মহান ঘোষক, সফল রাষ্ট্রনায়ক ও আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করে এবং একই সঙ্গে তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে প্রধান অতিথির বক্তব্যে সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফ বলেন, ১৯৭৫ সালে একদলীয় বাকশাল প্রতিষ্ঠার মধ্য দিয়ে দেশে যে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি করা হয়েছিল, তা পূরণে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি নামের একটি নতুন রাজনৈতিক দল গঠন করেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও স্বাধীনতার ঘোষক তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

তিনি বলেন, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র সাহস, সংগ্রাম, ত্যাগ আর সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দিনটি দেশের প্রতিটি মানুষের জন্য আনন্দ, উদ্দীপনা ও প্রেরণার। তিনি বলেন, দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অবসানের পর একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ আবারও বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে।

আর বাংলাদেশকে একটি জনকল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ সময় তিনি সকল ভেদাভেদ ভুলে অতীতে যেভাবে এমপি সেলিম রেজা হাবিবের সাথে দলকে সুসংগঠিত করতে কাজ করেছেন এবং বর্তমান ও আগামীতেও সুজানগর উপজেলা বিএনপিকে আরও শক্তিশালী করতে পাবনা-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নিবার্হী কমিটির সদস্য অ্যাডভোকেট এ.কে এম সেলিম রেজা হাবিবের নেতৃত্বে কাজ করে যাবার দূঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক রাশেদুল ইসলাম বাবু মন্ডল বলেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসে প্রথমেই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। নিষিদ্ধ রাজনৈতিক দলগুলোর রাজনীতি করার অধিকার ফিরিয়ে দিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় সময়ের প্রয়োজনে নতুন রাজনৈতিক দল বিএনপি প্রতিষ্ঠিত হয়েছিল। ফলে, বাংলাদেশে বহুমাত্রিক গণতন্ত্রের নতুন করে পথচলা শুরু হয়।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া তাঁর সম্মোহনী ব্যক্তিত্ব ও নেতৃত্ব¡ দিয়ে বিএনপিকে বাংলাদেশের প্রতিটি ঘরে পৌঁছে দিয়েছিলেন। দেশে যতবারই স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র হুমকির সম্মুখীন হয়েছে, ততবারই গণতন্ত্রকামী জনগণকে সঙ্গে নিয়ে বিএনপির নেতাকর্মী, শুভার্থী ও সমর্থকগণ অকাতরে জীবন বিলিয়ে দিয়েছেন। এ সময় তিনি পাবনা-২ নির্বাচনী এলাকায় এমপি সেলিম রেজা হাবিবের বিভিন্ন উন্নয়নমূলক কাজ এবং মাদক ও সন্ত্রাস বিরোধী শক্ত ও সাহসী পদক্ষেপের ভূয়সী প্রশংসা করে তার নেতৃত্বে ঐক্যবদ্ধভাকে কাজ করে যাবেন বলেও জানান উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক রাশেদুল ইসলাম বাবু মন্ডল।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:২০:৪১   ১২ বার পঠিত  |