ঢাকা    শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
প্রচ্ছদ » রাজশাহী » সুজানগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা

সুজানগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬


 সুজানগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা

পাবনা: মঙ্গলালোকে আলোকিত হোক মানবজীবন সনাতন ঐক্যের বন্ধনে সত্য, শান্তি ও সম্প্রীতির প্রত্যয়ে শ্রীশ্রী ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে পাবনার সুজানগরে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শ্রীশ্রী মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন উপলক্ষে উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে ও সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দের অংশগ্রহণে শুক্রবার বের হওয়া এ মঙ্গল শোভাযাত্রায় নারী-পুরুষ, কিশোর-কিশোরীসহ বিভিন্ন বয়সী ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শোভাযাত্রাটি সুজানগর পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঘোষপাড়া মন্দির চত্বরে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সুবোধ কুমার নটোর সভাপতিত্বে ও ভক্তবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন হিন্দু ধর্মীয় নেতা চিত্ররঞ্জন শাহা,বাবলু কুমার শাহা, দুলাল ঘোষ, স্বপন কুমার বিশ্বাস,শ্রী অচিন্ত, জয়ন্ত কুমার কুন্ডু, বিজন কুমার পাল, সমির কুমার ও শ্রী শুব্রত কুমার কুন্ডু প্রমুখ। সভায় বক্তারা ভগবান শ্রীকৃষ্ণের আদর্শ, সত্য, ন্যায়, মানবতা ও শান্তির বাণী অনুসরণের আহ্বান জানানোর পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:২৯:২৪   ১২ বার পঠিত  |