ঢাকা    সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার

লালমোহনে নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬


লালমোহনে নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার
ভোলা: লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ডের নিজ ঘর থেকে মাহে আলম নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে লালমোহন থানা পুলিশ।
রবিবার সকালে স্থানীয় লোকজন ঘরে মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ঘরের মেঝেতে পড়ে থাকা মরদেহটি উদ্ধার করে। প্রাথমিক ধারণা করা হচ্ছে, দুই/তিন দিন আগে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, মাহে আলমের দুটি বিয়ে এবং দুজন স্ত্রী রয়েছে। তাঁর প্রথম স্ত্রী লালমোহন ৩ নম্বর ওয়ার্ডে এবং দ্বিতীয় স্ত্রী খাসের হাট এলাকার তজুমদ্দিনে বাবার বাড়িতে থাকেন।
নিহতের পরিবারের তথ্য অনুযায়ী, সম্প্রতি ছেলের টনসিলের অপারেশনের জন্য টাকা আনতে দ্বিতীয় স্ত্রী নিজের বাবার বাড়িতে যান। ওই সময় মুঠোফোনে দ্বিতীয় স্ত্রীর সাথেই মাহে আলমের সর্বশেষ কথা হয়েছিল।
এ- বিষয়ে লালমোহন থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম মজুমদার বলে, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:০৫:৫৯   ১১ বার পঠিত  |