![]()
বরগুনা: আমতলী উপজেলা ইসলামী আন্দোলনের দ্বি-বার্ষিক কাউন্সিল সোমবার বিকেল সাড়ে ৫টায় হোটেল ২১ এর হল রুমে অনুষ্ঠিত হয়। মুফতি ওমর ফারুক এর সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বরগুনা জেলা ইসলামী আন্দোলন এর সহ-সভাপতি মাওলানা মাহমুদুল হক মাসুম বিল্লাহ। সভায় বিশেষ অথিতির বক্তব্য রাখেন জেলা ইসলামী আন্দোলননের সম্পাদক মাওলানা রেজাউল করিম আকন, সাংগঠনিক সম্পাদক মুফতি আবু ছালেহ, সহকারী সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম প্রমুখ।
সভা শেষে ভোটের মাধ্যমে ৩১ সদস্য বিশিষ্ট ইসলামী আন্দেলন আমতলী উপজেলা শাখা কমিটি গঠন করা হয়। গোপন ভোটে কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মুফতি ওমর ফারুক। সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যক্ষ মাওলানা অলিউল্লাহ ও মৌলুভী মুহা: নুরুল ইসলাম। সহ-সভাপতি নির্বাচিত হয়েছে গাজী মো. বায়েজিদ, সম্পাদক নির্মাচিত হয়েছেন হাফেজ মাওলানা ইসুফ মাতুব্বর। সহ-সম্পাদক নির্বাচিত হয়েছেন মাওলানা মো. কামরুজ্জামান ও মাওলানা গাজী আল আমিন। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন হাফেজ মাওলানা খালিদ সাইফুল্লাহ।
এন/ আর
বাংলাদেশ সময়: ২০:৪৪:৪৮ ১৮ বার পঠিত | ● আন্দোলন ● আমতলী ● ইসলামী ● কমিটি . গঠন