![]()
ঝালকাঠি: কাঁঠালিয়া থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ছাত্রদল সাধারন সম্পাদকসহ তিনজনকে গাঁজা ও ইয়াবাসহ আটক করে কোর্টে চালান করেছে পুলিশ।
গত মঙ্গলবার (৮ সেপ্টম্বর) রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সদর থেকে কাঁঠালিয়া সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রি কলেজ শাখার একাংশের ছাত্রদলের সম্পাদক খালেদ মাহমুদ অন্তর (১৭) জাহিদুল ইসলাম (২০) ইয়াবা ট্যাবলেট এবং উপজেলার পশ্চিম চেচরী এলাকা থেকে মতি মোল্লাকে গাঁজাসহ আটক করা হয়।
থানার ওসি (তদন্ত) হারান চন্দ্র পাল জানান, এসব ঘটনায় থানায় মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের কোর্টে চালান করা হয়েছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ২৩:২৫:৪০ ২ বার পঠিত | ● আটক ● ইয়াবা ● কাঁঠালিয়া