![]()
নীলফামারী: ডিমলায় তিস্তা নদীতে গোসল করতে নেমে আরমান ইসলাম (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডের দোহলপাড়া গ্রামে তিস্তা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন। নিখোঁজ ব্যক্তি হলেন ওই গ্রামের হালিম ইসলামের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় কয়েকজনসহ তিস্তা নদীতে গোসল করতে নামলে আরমান পানির ¯্রােতে ভেসে গিয়ে নিখোঁজ হন। পরে স্থানীয়রা অনেক চেষ্টা করেও তার কোনো সন্ধান পাননি।
ওই এলাকার ইউপি সদস্য বজলার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার ৬ ঘন্টা হলেও তার সন্ধান পাওয়া যায়নি। স্থানীয়রা নৌকায় করে খোঁজাখুঁজি করছেন। রংপুর থেকে ডুবুরি দল রওনা হলেও এখনো ঘটনাস্থলে পৌঁছায়নি।
এন/ আর
বাংলাদেশ সময়: ২৩:৩৪:৫৪ ৩ বার পঠিত | ● ডিমলা ● নিখোঁজ ● যুবক