ঢাকা    বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » ভোটাররা সুযোগ দিলে ‘রাইপাড়া’কে একটি মডেল ইউনিয়নে রূপান্তর করতে চাই:মোঃ কবির হোসেন

ভোটাররা সুযোগ দিলে ‘রাইপাড়া’কে একটি মডেল ইউনিয়নে রূপান্তর করতে চাই:মোঃ কবির হোসেন


স্টাফ রিপোর্টার,( দোহার )
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬


 ভোটাররা সুযোগ দিলে ‘রাইপাড়া’কে একটি মডেল ইউনিয়নে রূপান্তর করতে চাই:মোঃ কবির হোসেন

ঢাকা: আসন্ন ইউপি নির্বাচনে ঢাকার দোহার উপজেলার রাইপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে জনগণের সেবা করতে চান সাবেক ব্যাংকার ও সাবেক ছাত্রদল নেতা মোঃ কবির হোসেন। তিনি বলেন, রাজনীতি, পেশাগত জীবনের সফলতা ও সমাজসেবার সুদীর্ঘ অভিজ্ঞতা এবং ইউনিয়নের ভোটাররা সুযোগ দিলে ‘রাইপাড়া’কে একটি মডেল ইউনিয়নে রূপান্তর করতে চাই।

মোঃ কবির হোসেন বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান।তার পিতা মরহুম আনছার আলী ব্যাবসায়ের সাথে জড়িত ছিলেন এবং মাতা রহিমা খাতুন ছিলেন গৃহিণী। তাঁর বাবারা তিন ভাই ছিলেন; বড়চাচা মরহুম শেখ সাহাজউদ্দিন, বাবা মেঝো এবং ছোট চাচা মরহুম আব্দুস সোবহান ম্যানেজার। তাঁর বড় ভাই নাসির উদ্দীন এবং বড় বোন ফরিদা পারভীন হাওয়া পরলোকগত। মেঝো ভাই মহি উদ্দিন আহমেদ সরকারি কলেজের অধ্যাপনার সাথে জড়িত ছিলেন এবং বর্তমানে অবসর জীবনে আছেন; মেঝো ভাবি জাকিয়া পারভীন বর্তমানে যুগ্মসচিব হিসেবে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ে কর্মরত। সেঝো ভাই রফিকুল ইসলাম ওয়েস্টিন হোটেলে কর্মরত ছিলেন এবং সেঝো ভাবি নাজমা আক্তার প্রাইম ব্যাংকে কর্মরত। মোঃ কবির হোসেনের স্ত্রী রেহানা পারভীন বর্তমানে ঢাকা ব্যাংক ধানমন্ডি শাখায় কর্মরত। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে; বড় ছেলে আদনান কবির বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ কলেজে এইচএসসি ২য় বর্ষে এবং মেয়ে আরিবা কবির আকিজ ফাউন্ডেশন স্কুলে ২য় শ্রেণীতে পড়াশোনা করছে।
নির্বাচনী ভাবনার বিষয়ে মোঃ কবির হোসেন বলেন, “জনগণের কল্যাণে সততা ও দায়িত্ববোধের সাথে কাজ করাই আমার মূল অঙ্গীকার। আমাদের প্রিয় নেতা খন্দকার আবু আশফাক ভাইয়ের নেতৃত্বের প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে। জামায়াতের প্রভাবশালী প্রার্থীকে পরাজিত করে রাইপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদটি পুনরুদ্ধার করতে এবং বিএনপিকে বিজয়ী করতে যিনি সবচেয়ে যোগ্য, দল তাকেই সমর্থন দেবে বলে আমি বিশ্বাস করি।”

মনোবিজ্ঞান বিভাগ থেকে উচ্চশিক্ষা (অনার্স ও মাস্টার্স) সম্পন্ন করে দেশের খ্যাতনামা ‘ওয়ান ব্যাংক’-এ ১৭ বছর সততা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন তিনি। বর্তমানে তিনি নিজস্ব ব্যবসার পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দোহার উপজেলা শাখার একজন সক্রিয় কর্মী হিসেবে মাঠে রয়েছেন।
ছাত্রজীবন থেকেই মোঃ কবির হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় ছিলেন। কবির বগুড়া সরকারি আযিযুল হক বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, শহীদ তিতুমীর হল শাখার সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বগুড়া জেলা ছাত্রদলের সাবেক সাংস্কৃতিক সম্পাদক এবং ১৯৯৬ সালে জয়পাড়া কলেজ ছাত্র সংসদে ছাত্রদল প্যানেল থেকে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ছিলেন। পরবর্তীতে জাসাস দোহার উপজেলা শাখার সাবেক সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
রাজনীতির পাশাপাশি মানবিক কাজেও সমানভাবে সক্রিয় ছিলেন কবির হোসেন। তিনি দোহারের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘টিম দোহার’-এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দেশের প্রাকৃতিক দূর্যোগ
বন্যা বা মানবিক সংকটে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি।

মোঃ কবির হোসেন বলেন, ২০০১ সাল থেকেই রাইপাড়া ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করার স্বপ্ন ছিল তাঁর। তবে তৎকালীন চেয়ারম্যান পদপ্রার্থী মরহুম শওকত আলী নয়ন ভাইয়ের অনুরোধে সে সময় দলীয় স্বার্থে নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি। পরবর্তীতে দীর্ঘ ১৭ বছর সীমানা সংক্রান্ত আইনি জটিলতা এবং ২০২২ সালে প্রতিকূল রাজনৈতিক পরিবেশের কারণে নির্বাচনে অংশ নেননি। বর্তমানে রাইপাড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের সঙ্গে সার্বক্ষণিক নিবিড় যোগাযোগ বজায় রেখে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন এই সমাজসেবক।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জামায়াতের প্রভাবশালী প্রার্থীকে পরাজিত করে রাইপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদটি পুনরুদ্ধার করতে এবং বিএনপিকে বিজয়ী করতে আমার নেতা খন্দকার আবু আশফাক
সবচেয়ে যোগ্য মনে করবে, দল তাকেই সমর্থন দেবে বলে আমি বিশ্বাস করি।”

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৪০:২৮   ২ বার পঠিত  |