ঢাকা    শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
প্রচ্ছদ » রংপুর » পীরগঞ্জে নিখোঁজের তিনদিন পর পুকুরে মিলল বৃদ্ধার মরদেহ

পীরগঞ্জে নিখোঁজের তিনদিন পর পুকুরে মিলল বৃদ্ধার মরদেহ


পীরগঞ্জ ( ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬


 পীরগঞ্জে নিখোঁজের তিনদিন পর পুকুরে মিলল বৃদ্ধার মরদেহ

ঠাকুরগাঁও: নিখোঁজের তিনদিন পর ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নুরজাহান বেগম নুরি (৭৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে জাবরহাট ইউনিয়নের মালঞ্চ গ্রামের একটি পুকুরে ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।
নুরজাহান বেগম উপজেলার জাবরহাট ইউনিয়নের বড়বাড়ি চৌধুরীপাড়া গ্রামের মৃত আব্দুর রহিম বক্সের স্ত্রী। পরিবার ও স্থানীয়রা জানান, তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। মাঝে মধ্যে তিনি কাউকে না বলে বাড়ি থেকে বের হতেন। মঙ্গলবার তিনি বাড়ি পাশে চৌরঙ্গী বাজার থেকে নিখোঁজ হন।
ঘটনার সত্যতা স্বীকার করে পীরগঞ্জ থানা ওসি ইকবাল হোসেন প্রামানিক জানান, নুরজাহানের নিখোঁজ হওয়ার ঘটনায় পীরগঞ্জ থানায় জিডি করা হয়। বৃহস্পতিবার তার লাশ পুকুরের পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১২:৫৭   ১০ বার পঠিত  |