![]()
ফরিদপুর: আলফাডাঙ্গায় ব্যবসার প্রায় সাড়ে ৬ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ভূক্তভোগীরা। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০ টায় আলফাডাঙ্গা বাজারের ফল পট্টিতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সাংবাদ সম্মেলনে ভূক্তভোগী সুরুজ শেখ জানান, তার মামা হাবিব মুন্সী ও তিনি গত দুই মাস পূর্বে আলফাডাঙ্গা পৌরসভার নগরকান্দা গ্রামের মিকাইল সরদারের দুই পুত্র পলাশ সরদার ও গোলাম রাব্বী সরদারকে কাশিয়ানীর ভাটিয়াপাড়া বাসস্ট্যান্ড এলাকায় ‘বিসমিল্লাহ ফল ভান্ডার’ নামের একটি দোকান করে দেন। সেখানে শর্ত থাকে ফল বিক্রি করার লাভের টাকা অর্ধেক তারা নিবে।
গত দুই মাসে দোকানের কোনো হিসেব না দিয়ে তারা নিজেরাই আলফাডাঙ্গা বাজারে একটি ফলের দোকান দিয়ে দেয়। হিসেব করে দেখা যায় তারা প্রায় সাড়ে ছয় লাখ টাকা আত্মসাৎ করেছে।
সুরুজ শেখ আরও জানান, তারা এ ঘটনাকে ভিন্ন খানে নেওয়ার জন্য গতকাল কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন সংবাদ মাধ্যমে তাদের নামে মনগড়া ভিত্তিহীন সংবাদ পরিবেশন করিয়েছে। তারা এ মিথ্যা সংবাদকে পরিবেশনের জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
এসময় সূরুজ শেখের ব্যবসায়ী অংশীদার তার মামা হাবিব মুন্সী উপস্থিত ছিলেন।
এ নিয়ে গোলাম রব্বানী সরদারের সাথে কথা হলে জানান, বিষয়টি মিথ্যা ও ভিত্তিহীন আমরা বরং তারা আমার বড় ভাইকে মেরে ৪০ হাজার টাকা নিয়ে গেছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৯:১৯:৪৪ ১৫ বার পঠিত | ● আলফাডাঙ্গা ● সংবাদ ● সম্মেলন