![]()
ঢাকা: দোহার উপজেলায় এনআইডি কার্ড সংশোধন করতে আসা সংশ্লিষ্ঠ ব্যক্তিদের জন্য সুখবর দিলেন,দোহার উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.আনিছুর রহমান।
বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাচন কার্যালয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.আনিছুর রহমান বলেন, এখন থেকে এনআইডি সংশোধন বা জন্ম তারিখ পরিবর্তনের জন্য আগের মতো কেন্দ্রীয় কার্যালয়ে ঘুরতে হবে না সংশ্লিষ্ট ব্যক্তিদের।নিজ উপজেলা নির্বাচন অফিসে এসে আবেদন করলেই এর নিষ্পত্তি করা যায়।
এ সময়ে এনআইডি সংশোধন করতে আসা প্রতিবন্ধী বিমল চন্দ্র দাসের(৫০) স্ত্রী বীমা রানী দাসের(৩৮) সঙ্গে কথা হয় প্রতিবেদকের। বীমা রানী বলেন, দুই বছর ধরে ঘুরছি, অবশেষে স্বামীর এনআইডি কার্ড ঠিক হলো’।তিনি আরও বলেন, বর্তমানে তারা উপজেলার মুকসুদপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাসিন্দা। তার স্বামী প্রতিবন্ধী বিমল চন্দ্র ও তার স্ত্রী বীমা রানী দাস প্রায় বছর দশেক আগে ঢাকার সায়দাবাদ বাস টার্মিনাল এলাকার বস্তিতে বসবাস করতেন। পৈতৃক বাড়ি দোহারের মুকসুদপুর গ্রামে। জীবিকার তাগিদে ভিক্ষাবৃত্তি করতেন।পরে গ্রামে এসে তারা বসবাস করেন স্বপরিবারে।
স্বামীর জাতীয় পরিচয়পত্র করার সময় তার প্রয়াত পিতা পরেশ চন্দ্র আর মায়ের নাম বিঞ্চ প্রিয়া দাস ঠিকই আছে।সে সময়ে ঠিকানা ঢাকার সায়দাবাদ থাকায় কারণে সংশোধনের আবেদন করেছি। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছিল না।’ অবশেষে উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমানের সহযোগিতায় ইউপি চেয়ারম্যানের নাগরিক সনদপত্র, প্রত্যায়নপত্র,স্বামীর ভাইয়ের এনআইডি কার্ডের অনুলিপি, এমনকি নিকাহনামাও জমা দিয়েছি। স্যার বলেছেন এনআইডি কার্ড সংশোধন হবে।
তিনি আরও বলেন,এর আগে ‘দুই বছর ধরে ঘুরছি। কতো কাগজ দিলাম, কত লোক ধরলাম,কিছুই হলো না।অবশেষে স্যারের সাথে সাক্ষাৎ করলে তিনি আশ্বাস দেন। শুনলাম এনআইডি কার্ড তৈরী হয়েছে আমার ও স্বামীর।
এ বিষয়ে দোহার উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সংশোধনের আবেদনগুলোকে বিভিন্ন বিভাগে ভাগ করা হয়েছে। ছোটখাটো সংশোধনগুলো ‘ক’ হিসেবে বিবেচিত হয়। এ ক্ষেত্রে সংশোধনকারী ব্যক্তি হচ্ছেন সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা। এরপর উপজেলা নির্বাচন কর্মকর্তা সংশোধন করতে পারবেন ক বিভাগভুক্ত ভুলগুলো। নামের ছোটখাটো ভুল এই বিভাগে পড়বে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান আরও বলেন, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন পোর্টাল বা নিজ উপজেলা নির্বাচন অফিসে আবেদন করতে পারেন। বয়স সংশোধনের সুযোগও রয়েছে আমাদের অফিসে।নিয়ম অনুযায়ী সাধারণত জন্মতারিখ বা বয়স সংশোধনে এসএসসির বা সমমানের মূল সনদ বা সঠিক জন্ম নিবন্ধন সনদ প্রয়োজন হয়।
বর্তমানে নিজ উপজেলার মাঠপর্যায়ের কর্মকর্তারাই অনেক ক্ষেত্রে বয়স সংশোধনের আবেদন সরাসরি নিষ্পত্তি করছেন।এতে কাউকে কোন টাকা দিতে হবে না। আবেদন করেই সরাসরি আমাদের অফিসে যোগাযোগ করবেন। তবে বাহিরের কিছু চক্র টাকা-পয়সা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৯:২৪:৫৩ ৫৮ বার পঠিত | ● উপজেলা ● কার্যালয় ● দোহার ● নির্বাচন