ঢাকা    রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » বরগুনার তালতলীতে বঙ্গোপসাগরে ট্রলারডুবি ১৪ জেলেকে জীবিত উদ্ধার

বরগুনার তালতলীতে বঙ্গোপসাগরে ট্রলারডুবি ১৪ জেলেকে জীবিত উদ্ধার


আমতলী(বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬


 বরগুনার তালতলীতে বঙ্গোপসাগরে ট্রলারডুবি ১৪ জেলেকে  জীবিত উদ্ধার

বরগুনা: বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে উপকূলে ফেরার পথে উত্তাল সাগরের প্রচ- ঢেউয়ের তোরে বরগুনার তালতলী উপজেলার ‘এফবি মায়ের দোয়া’ নামে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। ওই ট্রলাওে ১৪ জন জেলে ছিল বলে জানা গেছে। এ ঘটনায় ট্রলারে থাকা ১৪ জেলেকে অন্য একটি ট্রলারের সহায়তায় জীবিত উদ্ধার করা হয়েছে। তবে ডুবে যাওয়া ট্রলারটির এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার ফকিরঘাট অবতরণ উপকেন্দ্র এলাকা থেকে মাত্র ১৫ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে বঙ্গোপসাগরে ভেসে ওঠা দুবলার চর এলাকায় এ ট্রলারডুবির ঘটনা ঘটে। উদ্ধার হওয়া জেলেদের মধ্যে ১৩ জন তালতলী উপজেলার বাসিন্দা এবং ১ জন সাতক্ষীরা জেলার বাসিন্দা। তালতলী উপজেলা নিবার্হী কর্মকর্তা অতীশ সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
খোঁজ নিয়ে জানা যায়, বুধবার উপজেলার নিদ্রা এলাকার জাফর মিয়ার মালিকানাধীন ‘এফবি মায়ের দোয়া’ ট্রলারটি ১৪ জন জেলে নিয়ে সাগরে মাছ শিকার করতে যান। বৃহস্পতিবার সাগরের আবহাওয়া খারাপ হলে উত্তাল ঢেউয়ে জেলেরা ট্রলার নিয়ে উপকূলে ফিরতে শুরু করেন। ট্রলারটি ফকিরঘাট মৎস্য অবতরণ উপকেন্দ্র থেকে ১৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে বঙ্গোপসাগরের প্রচ- উত্তাল ঢেউয়ে ট্রলারটি উল্টে ডুবে যায়।
ট্রলার ডুবির খবর পেয়ে ফকিরঘাট মৎস্য অবতরণ কেন্দ্র ও স্থানীয় জেলেরা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেন। রাত ১০টার দিকে সাগরে ভাসমান অবস্থায় ‘সেলিম মাঝীর’ ট্রলারের সহায়তায় ১৪ জেলেকেই উদ্ধার করা হয়। পরে তারা ওই ট্রলারে নিরাপদে অবস্থান নেন। তবে উদ্ধার হওয়া জেলেরা কিনারে ফিরে যে যার বাড়িতে ফিরে যান।
উদ্ধারকারী ট্রলারের মাঝি রাজু মিয়া বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই এবং রাত ১০টার দিকে সাগরে ভাসতে থাকা ১৪ জেলেকেই অক্ষত অবস্থায় উদ্ধার করি। তবে সাগর উত্তাল থাকায় ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি।
ফকিরঘাট মৎস্য অবতরণ কেন্দ্রের মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি মোঃ মজিবর ফরাজী বলেন, “সাগর উত্তাল থাকায় ফকিরঘাট মৎস্য অবতরণ কেন্দ্রে ফেরার পথে ট্রলারটি ডুবে যায়। খবর পাওয়ার পরপরই ঘাটে থাকা জেলেদের ট্রলার পাঠিয়ে তাদের সকলকে উদ্ধার করা হয়েছে। এবং তারা বাড়ি ফিওে গেছে। এবং তারা সবাই সুস্থ আছে।
তালতলী উপজেলা নির্বাহী অফিসার অতীশ সরকার বলেন, ট্রলার ডুবির ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

বঙ্গোপসাগরে উদ্ধারকারী ট্রলারে সব জেলে বর্তমানে নিরাপদে আছেন এবং তাদের দ্রুত উপকূলে ফিরিয়ে আনা হয়েছে এবং তারা সবাই সুস্থ আছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্ধারকৃত জেলেদের সহায়তায় শুকনো খাবার ও চাল বিতরণ করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০৪:৩০   ১৫ বার পঠিত  |