ঝালকাঠি: কাঁঠালিয়ায় সাবিনা ইয়াসমিন নামের এক কলেজ ছাত্রীর গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের নেয়ামতপুরা গ্রামের হাওলাদার বাড়ী থেকে এ লাঁশ উদ্ধার করা হয়।
নিহত সাবিনা ইয়াসমিন (১৮) ওই গ্রামের ইউসুফ আলী হাওলাদারের মেয়ে এবং আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষা দিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন, থানার ওসি আবু নাছের রায়হান। তবে আত্নহত্যার সঠিক কারণ জানা যায়নি।
নিহতের পিতা ইউসুফ আলী হাওলাদার জানান, মেয়ের সাথে জ্বীন ছিল। সে গত শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ঘরের বাহিরে একবার আত্নহত্যার চেষ্টা করেছিল। আজ রোববার দুপুরে বাজার থেকে ফিরে মেয়েকে না দেখে খোঁজাখুজি করেন পরে ঘরের দোতলায় কাঠের পাইরের সাথে ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়।
এন/ আর
বাংলাদেশ সময়: ২১:২৫:৪৬ ৩ বার পঠিত | ● উদ্ধার ● কাঁঠালিয়া ● মরদেহ