ঢাকা    রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » আমতলীতে বিরোধীয় জমিতে হাল চাষ নিয়ে সংঘর্ষে ২০ জন আহত

আমতলীতে বিরোধীয় জমিতে হাল চাষ নিয়ে সংঘর্ষে ২০ জন আহত


জাকির হোসেন,আমতলী (বরগুনা)
প্রকাশ: রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬


আমতলীতে বিরোধীয় জমিতে হাল চাষ নিয়ে সংঘর্ষে ২০ জন আহত

বরগুনা: আমতলী উপজেলার সদর ইউনিয়নের ছোটনীলগঞ্জ গ্রামে রবিবার সকালে বিরোধীয় জমিতে হাল চাষ নিয়ে দু’পক্ষের মধ্যে রামদা দা ও লাঠি নিয়ে এক রক্তক্ষয়ী সংঘষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্ত:ত ২০ জন আহত হয়েছে। আহতদের স্বজনরা উদ্ধার করে মুমুর্ষ অবস্থায় আমতলী উপজেলা হাসপাতালে ভর্তি করেছে।

জানাগেছে, আমতলী উপজেলার সদর ইউনিয়নের ছোটনীলগঞ্জ গ্রামের মো. পাশা হাওলাদারের একই গ্রামের মো. জলিল গাজীর সাথে ১০ বিঘা জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। এ নিয়ে একাধিকবার সালিস বৈঠকও হয়েছে। তবে কোন সুরহা হয়নি। ঘটনার দিন রবিবার সকাল ৯টার সময় বিরোধীয় ওই জমিতে জলিল গাজী লোকজন নিয়ে হাল চাষ করতে গেলে পাশা হাওলাদারের লোকজন বাধা প্রদান করেন।

দু’পক্ষের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে উভয় গ্রুপ দা রামদা ও লাঠি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে উভয় গ্রুপের ২০ জন আহত হন। আহতরা হল পাশা হাওলাদার(৪৬)রুস্তম হাওলাদার(৭৫) খোকন(৩৫) মহসিন (২৮) মাহবুব(৪৫) সোহেল মোল্লা(৪০)মাহবুবুর রহমান(৫০) ইমরান হোসাইন(২৪)জাহিদুল গাজী(৩৫)জলিল গাজী(৪৮) ফয়সাল গাজী(২৭)আখিনুর বেগম(৩৫) সহ ২০ জন। আহতদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছৈ।

আমতলী উপজেলা হাসপাতালের জরুরী ভিভাগের চিকিৎসক লুনা বিনতে হক জানান, আহতদের যথাযথ চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

পাশা হাওলাদার বলেন, বিরোধীয় জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে, জলিল গাজী আদালতের আদেশ অমান্য করে ভাড়াটে লোকজন এনে জোর করে জমি চাষ করে রোপন করতে যায় আমরা বাধা দিলে আমাদের কুপিয়ে পিটিয়ে আহত করেছে। আমি এঘটনার বিচার চাই।

জলিল গাজী পাল্টা অভিযোগ করে বলেন. আমরা ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমি ও আদালতের রায় অনুযায়ী হাল চাষ করতে গেলে তখন পাশা হাওলাদারের আমাদের কুপিয়ে পিটিয়ে আহত করেছে। আমরা এঘটনায় দৃষ্টান্তমুলক বিচার চাই।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইয়াকুব হোসাইন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে অীভযোগ পেলে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:২৮:২২   ৪ বার পঠিত  |