ঢাকা    মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
প্রচ্ছদ » রংপুর » সীমান্তে বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ ৪১ ঘন্টা পর ফেরত দিলো বিএসএফ

সীমান্তে বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ ৪১ ঘন্টা পর ফেরত দিলো বিএসএফ


পীরগঞ্জ ( ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬


ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ ৪১ ঘন্টা পর ফেরত দিয়েছে বিএসএফ
ঠাকুরগাঁও: পীরগঞ্জ উপজেলার চান্দেরহাট সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি যুবক আসাদুজ্জামানের লাশ ৪১ ঘন্টা পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

রবিবার রাত সাড়ে ৯টার দিকে পীরগঞ্জ উপজেলার দানাজপুর কোম্পনীর আওতাধীন এলাকায় লাশ হস্তান্তর করে বিএসএফ।

এর আগে শনিবার ভোরে দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়নের আওতায় পীরগঞ্জ চান্দেরহাট বিওপির সীমান্ত পিলার ৩৩৩/এমপি দায়িত্বপূর্ণ এলাকায় ভারতের ১২১ ব্যাটালিয়নের বসুদেবপুর কোম্পানীর ৬৩ চকশিবানন্দ ক্যাম্পের বিএসএফ ক্যাম্পের টহলদল গুলি চালালে আসাদুজ্জামান, মোস্তাকিম ও শ্রী উদা আহত হন এবং পরে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আসাদুজ্জামানের মৃত্যু হয়। ​এ ঘটনায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ ৪১ ঘন্টা পর ফেরত দিয়েছে বিএসএফ

এ সময় বাংলাদেশের পক্ষে দিনাজপুর ৪২ বিজিবির লেঃ কর্নেল আবদুল্লা আল মইন, দানাজপুর বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার শাহ আলম, পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিস ইনচার্জ ওসি (তদন্ত) আব্দুল হাকিমসহ বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন। বিএসএফের পক্ষে চাদগাঁও ক্যাম্পের কমান্ডার সূরিয়া পাল সহ বিএসএফের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে নিহতের স্ত্রী ও চাচাতো ভাইয়ের কাছে বিজিবি লাশ হস্তান্তর করেন।

নিহত আসাদুজ্জামান পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়নের দক্ষিণ ইন্দ্রইল গ্রামের ওয়াজ উদ্দীনের ছেলে এবং আহত মোস্তাকিম একই ইউনিয়নের উত্তর ইন্দ্রইল গ্রামের আহেদ আলীর ছেলে ও শ্রী উদা একই গ্রামের মুনষা নারায়ণের ছেলে।

এন,/আর

বাংলাদেশ সময়: ২২:৫৪:২৬   ৫ বার পঠিত  |