ঢাকা    মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » মুগ্ধ হয়ে না খেয়ে নিয়ে গেলেন আপ্যায়নের পিঠায় ধানের শীষের প্রতিবিম্ব

মুগ্ধ হয়ে না খেয়ে নিয়ে গেলেন আপ্যায়নের পিঠায় ধানের শীষের প্রতিবিম্ব


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬


মুগ্ধ হয়ে না খেয়ে নিয়ে গেলেন আপ্যায়নের পিঠায় ধানের শীষের প্রতিবিম্ব
ঝালকাঠি: কাঁঠালিয়া উপজেলার ঐহিত্যবাহী আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) কলেজ কর্তৃপক্ষের আয়োজনে কলেজ মিলনায়তনে এ বার্ষিকী পালন করা হয়। কলেজ গভর্ণিবডির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো.মকবুল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির ঝালকাঠি-১ (কাঁঠালিয়া-রাজাপুর) আসনের সাংসদ ও ধর্ম বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রফিকুল ইসলাম জামাল।

অনুষ্ঠান শেষে কলেজ লাইব্রেরীতে অতিথিদের আপ্যায়নের আয়োজন করেন কলেজ কর্তৃপক্ষ। সেখানে প্রধান অতিথির সামনে ব্যতিক্রমধর্মী এক প্লেট উপস্থাপন করা হয়। প্লেটে পিঠা দিয়ে বিএনপির দলীয় প্রতিক ধানের শীষ প্রতিকৃতি সাজানো হয়। প্রধান অতিথি এ প্রতিচ্ছবি দেখে মুগ্ধ হন এবং যারা এটি তৈরী করেছেন তাদের কাছে ডেকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, ধানের শুধু বিএনপির প্রতিক নয়, এটি আমাদের দেশের প্রধান খাদ্য। সোনালী রংয়ের ধানের, সবুজ রংয়ের পাতা, দেখে মনে হয় এ যেন মাঠ থেকে সদ্য তুলে একটি জীবন্ত ধানের শীষ। উপস্থিত অতিথিরা এ দৃশ্য উপভোগ করেন। অনেকে মোবাইলে এর ছবি ধারণ করেন। কলেজ অধ্যক্ষ মোহাম্মদ আবদুল হালিম বলেন, কলেজের নারী শিক্ষকরা তাদের সুনিপুন হাতে এটি তৈরী করেছেন। প্রধান অতিথির মুগ্ধতায় ওই শিক্ষকদের কস্ট সার্থক হয়েছে বলে মনে করেন কলেজ অধ্যক্ষ ও শিক্ষকরা। প্রধান অতিথি না খেয়ে, নিয়ে গেলেন।

সভায় প্রশাসনের কর্মকর্তা ও উপজেলা এবং ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:০৭:৪০   ৬ বার পঠিত  |