ঢাকা    বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » চরফ্যাসনে ৯৫ পিস ইয়াবাসহ নারী আটক

চরফ্যাসনে ৯৫ পিস ইয়াবাসহ নারী আটক


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬


চরফ্যাশনে ৯৫ পিস ইয়াবাসহ নারী আটক
ভোলা: চরফ্যাসনে পুলিশের বিশেষ অভিযানে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ লিমা আক্তার ঝর্না (৩০) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে ১৬ সেপ্টেম্বর রাত ২টা ৪৫ মিনিটের দিকে চরফ্যাসন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে মো. মোছলেহ উদ্দিনের ভবনের নিচতলার একটি কক্ষে অভিযান চালায় চরফ্যাসন থানা পুলিশ। এ সময় ৯৫ পিস ইয়াবাসহ লিমা আক্তার ঝর্নাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ভোলা জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার)-এর নির্দেশনায় ভোলা জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেপ্তার লিমা আক্তার ঝর্নার কাছ থেকে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার নারীর বিরুদ্ধে চরফ্যাসন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারায় মামলা করা হয়েছে। মামলা নম্বর-২২ জিআর-১৮৭।

চরফ্যাসন থানার পুলিশ ইনচার্জ মাহমুদ আল ফরিদ ভুইয়া জানান, মাদকের বিরুদ্ধে চরফ্যাসন উপজেলায় তাদের অভিযান অব্যাহত থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৩০:৩৭   ৭ বার পঠিত  |