ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » চেঁচরী রামপুর ইউপি নির্বাচনে দোয়া চেয়ে মাহবুবের লিফলেট বিতরণ

চেঁচরী রামপুর ইউপি নির্বাচনে দোয়া চেয়ে মাহবুবের লিফলেট বিতরণ


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬


চেঁচরী রামপুর ইউপি নির্বাচনে দোয়া চেয়ে মাহবুবের লিফলেট বিতরণ

ঝালকাঠি:আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ১ নম্বর চেঁচরী রামপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে যুবদল নেতা মাহবুব আলম জমাদ্দার দোয়া চেয়ে লিফলেট বিতরণ করেছেন।

আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় স্থানীয় কৈখালী বাজারের ব্যবসায়ী ও হাটে আগতদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে দোয়া চেয়ে লিফলেট বিতরণ করা হয়।

এ সময় দলীয় নেতাকর্মী ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা তাঁর সঙ্গে ছিলেন।

লিফলেট বিতরণকালে মাহবুব আলম জমাদ্দার বলেন, দল তাঁকে মনোনয়ন দিলে এবং জনগণের ভোটে তিনি চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে চেঁচরী রামপুর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবেন। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, বাল্যবিয়েসহ সমাজের সব ধরনের অনিয়ম ও দুর্নীতিমুক্ত করার অঙ্গীকারও করেন তিনি। যুবদল নেতা আরও বলেন, এলাকার মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব।

এন/ এস

বাংলাদেশ সময়: ২৩:৩০:৪৮   ১৮ বার পঠিত  |