ঢাকা    শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » দোহারে ভেজাল দুধ বিক্রির দায়ে ৯ জনকে অর্থদণ্ড

দোহারে ভেজাল দুধ বিক্রির দায়ে ৯ জনকে অর্থদণ্ড


স্টাফ রিপোর্টার,( দোহার )
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬


দোহারে ভেজাল দুধ বিক্রির দায়ে ৯ জনকে অর্থদণ্ড

ঢাকা:জয়পাড়া লটাখোলা বাজারে জনসাধারণের জন্য খাঁটি ও নিরাপদ দুধ নিশ্চিত করতে ঝটিকা অভিযান চালিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নওসীনা আরিফ।

বৃহস্পতিবার সকালে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নওসীনা আরিফের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালিত হয়।

এ সময় দুধে পানি মেশানোর মতো দণ্ডনীয় অপরাধ হাতেনাতে প্রমাণিত হওয়ায় ৯ জন অসাধু দুধ বিক্রেতাকে তাৎক্ষণিকভাবে অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও ভেজালমিশ্রিত বিপুল পরিমাণ দুধ ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়।

এতে বাজারে আসা সাধারণ ক্রেতাদের মধ্যে ব্যাপক স্বস্তি নেমে আসে। উপজেলা প্রশাসনের এ তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপকে লটাখোলা বাজারের সাধারণ ক্রেতা ও স্থানীয় বাসিন্দারা সাধুবাদ জানিয়েছেন।

অভিযান চলাকালে বাজারে দুধের মান পরীক্ষা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শামীম আহম্মেদ।

অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নওসীনা আরিফ দৃঢ়তার সঙ্গে জানান, “দুধে পানি বা যেকোনো ধরনের ভেজাল মেশানো একটি ক্ষমার অযোগ্য ও সামাজিক অপরাধ। সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে কাউকেই ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।”

জনস্বার্থে উপজেলা প্রশাসন দোহারের এ ধরনের প্রশংসনীয় ও কঠোর ভেজালবিরোধী অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানা গেছে।

অভিযানে সহযোগিতা করেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও দোহার থানা পুলিশ।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৫:২৫:৪৮   ১৫ বার পঠিত  |