ঢাকা    শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » সাংবাদিক পরিচয়ে ডিসি অফিসে ঢুকে ভিডিও ধারণ, আটক ২

সাংবাদিক পরিচয়ে ডিসি অফিসে ঢুকে ভিডিও ধারণ, আটক ২


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬


 সাংবাদিক পরিচয়ে ডিসি অফিসে ঢুকে ভিডিও ধারণ, আটক ২

পটুয়াখালী: সাংবাদিক পরিচয়ে জেলা প্রশাসক কার্যালয়ে গোপন ক্যামেরায় ফুটেজ ধারণ ও হট্টগোল করার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার,১৭ সেপ্টেম্বর দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসকের কক্ষের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন মো. রিয়াজ উদ্দিন, তিনি নিজেকে ক্রাইম পেট্রোল নামে একটি পত্রিকার প্রতিনিধি হিসেবে পরিচয় দেন। অপরজন মো. শহীদ বাদশা সবুজ নিজেকে প্রাণের বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি হিসেবে পরিচয় দেন।
ডেপুটি কালেক্টর মোঃ আকিব রায়হান জানান, জেলা প্রশাসকের কক্ষে কাজ করার সময় সিসি ক্যামেরায় দেখা যায় দরজার সামনে দুজন ব্যক্তি প্রশাসনের লোকজনের সঙ্গে হট্টগোল করছে। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হয়। এদের মধ্যে মোঃ রিয়াজের জামার বুকপকেট থেকে অ্যাপস এর মাধ্যমে ভিডিও রেকর্ড চালু থাকা অবস্থায় একটি মোবাইল ফোন জব্দ করা হয়। তিনি গোপনে অফিসের কার্যক্রম ভিডিও করছিলেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাদের একজন সাংবাদিক পরিচয় দিলে আরো সন্দেহ হয়। অভিযুক্তদের বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
অভিযুক্ত রিয়াজ ও শহীদ জানান, তারা একটি অভিযোগ নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান। সেখানে তাদেরকে বিভিন্ন কর্মকর্তার টেবিলে পাঠিয়ে হয়রানি করা হয়। বিষয়টি জেলা প্রশাসককে জানাতে তার কক্ষের সামনে গেলে অফিসের লোকজন তাদের কক্ষে ঢুকতে বাঁধা দেয়। গোপনে কেন ভিডিও ধারণ করা হচ্ছিল এমন প্রশ্নর জবাবে তাদের ভুল হয়েছে বলে জানিয়েছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:২০:৪৫   ৪৯ বার পঠিত  |