![]()
পাবনা: আসন্ন স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচনকে সামনে রেখে পাবনার সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব বায়েজীদ আলম বয়েজ মাস্টার।
প্রতিদিন তিনি ইউনিয়নের বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা, হাট-বাজার ও গুরুত্বপূর্ণ এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময়, মতবিনিময় এবং উঠান বৈঠক করছেন। এ সময় তিনি স্থানীয়দের সুখ-দুঃখ, বিভিন্ন সমস্যা ও উন্নয়নসংক্রান্ত প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শুনছেন। চেয়ারম্যান নির্বাচিত হলে একটি সেবামুখী, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ গঠনের প্রত্যয়ও ব্যক্ত করছেন তিনি।
বিএনপির জন্মলগ্ন থেকেই জিয়ার আদর্শে অনুপ্রাণিত বয়েজ মাস্টার হাটখালী ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি ইউনিয়নের বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত রয়েছেন।
আসন্ন হাটখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব বায়েজীদ আলম বয়েজ মাস্টার বলেন, “অবহেলিত হাটখালী ইউনিয়নের উন্নয়ন, সুশাসন নিশ্চিত করা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য। আমি সবসময় মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই নির্বাচনে অংশ নিতে চাই।”
তিনি বলেন, “হাটখালী ইউনিয়নের জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই। ইউনিয়নবাসীর মূল্যবান ভোটে চেয়ারম্যান নির্বাচিত হলে হাটখালী ইউনিয়নের সব নাগরিক সমানভাবে সেবা পাবেন। সবাইকে সঙ্গে নিয়ে হাটখালী ইউনিয়নকে পরিকল্পিত একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।”
জনগণের আস্থা ও ভালোবাসাই তাঁর সবচেয়ে বড় শক্তি উল্লেখ করে বয়েজ মাস্টার হাটখালী ইউনিয়নবাসীর প্রত্যাশা পূরণ এবং একটি আধুনিক, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তুলতে সবার আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।
স্থানীয়রা জানান, বয়েজ মাস্টার একজন শিক্ষিত, সৎ, পরিশ্রমী ও ত্যাগী নেতা। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় মনোনয়ন পাওয়ার পাশাপাশি হাটখালী ইউনিয়নের সর্বস্তরের জনগণ তাঁকে যোগ্য প্রার্থী হিসেবে এগিয়ে রেখেছেন।
উল্লেখ্য, দুঃসময়ের ত্যাগী ও পরীক্ষিত বিএনপি নেতা বয়েজ মাস্টারের হাটখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগকে কেন্দ্র করে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
এদিকে, গণসংযোগের অংশ হিসেবে হাটখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের স্বাগতা হালদারপাড়ায় গতকাল চেয়ারম্যান প্রার্থী বয়েজ মাস্টারের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব বায়েজীদ আলম বয়েজ মাস্টার।
অসংখ্য মানুষের অংশগ্রহণে এবং আব্দুল আজিজ শেখের সঞ্চালনায় অনুষ্ঠিত এ উঠান বৈঠকে অন্যদের মধ্যে বক্তব্য দেন শ্রী দুলাল হালদার, অশীত কুমার মন্ডল, আনছার শেখ, মকছেদ আলী, আলতাব হোসেন, রেজাউল মন্ডল, ইলিয়াস মন্ডল, হাকিম শেখ, কদু শেখ, হাতেমুর রহমান রাজা, ইউপি সদস্য আবু হোসেন বাবু, সাইদ মিয়া, সোরমান আলী, লোকমান শেখ, মনোয়ার শেখ, ফারুখ শেখ, ওয়াজেদ আলী কনু মোল্লা, জয়দেব কুমার, নিমাই কুমার, মাধক হালদার, পুলনাত হালদার, দীনেশ কুমার, আতাউর রহমান, মমিন উদ্দিন, ইউছুফ শেখ, আবু বকর মিয়া, রাকিব মন্ডল, মনির হোসেন, চয়ন, রফিকুল ইসলাম, মামুন ও শিমুল প্রমুখ।
এন/ এস
বাংলাদেশ সময়: ১৫:৫৮:১৯ ১ বার পঠিত | ● ইউপি ● গণসংযোগ ● চেয়ারম্যান ● সুজানগর