ঢাকা    রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ার আওরাবুনিয়ায় ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতার

কাঁঠালিয়ার আওরাবুনিয়ায় ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতার


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬


কাঁঠালিয়ার আওরাবুনিয়ায় ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতার

ঝালকাঠি: কাঁঠালিয়ায় পাঁচ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজাসহ আল আমিন খান ও সালাম হাওলাদার নামে দুই মাদকসেবীকে আটক করেছে পুলিশ।

গত শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আওরাবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক আল আমিন খান (৪৩) ওই এলাকার মোতালেব খানের ছেলে। সালাম হাওলাদার (২৮) একই এলাকার বাদশা হাওলাদারের ছেলে।

থানার ওসি আবু নাছের রায়হান জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৯:০৪:৪০   ৩ বার পঠিত  |