খুলনা: পাইকগাছা উপজেলার সোলাদানায় সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় সোলাদানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী এ ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে খুলনা জেলা পরিষদের প্রশাসক, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এস এম মনিরুল হাসান বাপ্পী বলেন, বিএনপি মা, মাটি ও মানুষের দল। মানবতার সেবা ও মানুষের কল্যাণে দলটি কাজ করে যাচ্ছে। সুবিধাবঞ্চিত ও দুর্গম এলাকার মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, সোলাদানার এ ক্যাম্পে সাতক্ষীরা গ্রামীণ চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকেরা দিনব্যাপী রোগীদের পরীক্ষা-নিরীক্ষা করবেন। প্রায় দুই হাজার রোগীর চোখ পরীক্ষা শেষে ৫০০ রোগীকে ছানি অপারেশনের জন্য বাছাই করা হবে। অন্য রোগীদের প্রয়োজনীয় ব্যবস্থাপত্র, ওষুধ ও চশমা দেওয়া হবে। চোখ মানবদেহের গুরুত্বপূর্ণ অঙ্গ। এলাকার সুবিধাবঞ্চিত মানুষ যাতে যথাযথ চক্ষু চিকিৎসা পান, সে লক্ষ্যেই এ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। শুধু তিনি নন, বিএনপির নেতা-কর্মীরাও মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ করে যাবেন।
তিনি আরও বলেন, ‘মিথ্যা বুলি নয়, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে হাসপাতালের উন্নয়নে থোক বরাদ্দ এনেছি। কলেজ জাতীয়করণ ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নেও বিশেষ বরাদ্দ আনা হয়েছে। মসজিদ, মাদ্রাসা, মন্দির, গির্জাসহ ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর উন্নয়নেও বরাদ্দ দেওয়া হয়েছে।’
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পাইকগাছা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সোলাদানা ইউপির সাবেক চেয়ারম্যান ও পাইকগাছা উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এস এম এনামুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. মো. আব্দুল মজিদ, খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান কে এম আশরাফুল আলম নান্নু, পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম ইমদাদুল হক, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, সোলাদানা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পীযুষ কান্তি মন্ডল এবং পাইকগাছা আইনজীবী সমিতির সভাপতি আব্দুস সত্তার।
আরও উপস্থিত ছিলেন সেলিম রেজা লাকি, মোস্তফা মোড়ল, তুষার কান্তি রায়, আবুল হোসেন, মেছের আলী, আবুল মজিদ গোলদার, সুজিত মন্ডল, সন্তোষ কুমার সরকার, সাত্তার মোড়ল, মফিজুল ইসলাম টাকু, সন্তোষ দাস, আসাদুজ্জামান ময়না, মোল্লা আইয়ুব হোসেন, জিএম রাসেল ইসলাম, মমিনুর রহমান সাগর, ইয়ারুল ইসলাম রিপন, ইব্রাহিম গাজী, ইমরান সরদার, কাজী সাজ্জাদ আহমেদ, কলিঙ্গরাজ মন্ডল, কার্তিক চন্দ্র রায় ও ফয়সাল রাশেদ সানি সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
সাতক্ষীরা গ্রামীণ চক্ষু হাসপাতাল ও মো. আরাফাত হোসেনের সহযোগিতায় আয়োজিত ক্যাম্পে বাছাই করা রোগীদের বিদেশি লেন্সের মাধ্যমে বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হবে। পাশাপাশি অপারেশন-পরবর্তী এক মাসের ওষুধ, চশমা এবং রোগীদের যাতায়াত ও থাকা-খাওয়ার ব্যবস্থাও বিনামূল্যে করার কথা জানানো হয়।
এদিন চক্ষু ক্যাম্প শেষে সোলাদানা ইউনিয়নের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে পৃথক পৃথক মতবিনিময় সভায় অংশ নেন মনিরুল হাসান বাপ্পী। সভায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা শোনেন তিনি।
এ সময় তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য উন্নত ও আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। পাইকগাছার স্কুল, কলেজ ও মাদ্রাসার উন্নয়নে ইতিমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। পর্যায়ক্রমে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর দাবি-দাওয়া পূরণ করা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এন/ এস
বাংলাদেশ সময়: ১৮:৫১:১৭ ৩ বার পঠিত | ● ক্যাম্প ● চক্ষুচিকিৎসা ● পাইকগাছা বিনামূল্যে