ঢাকা    বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
প্রচ্ছদ » চট্রগ্রাম » নবীনগরে দুর্গোৎসব ঘিরে পূজা উদযাপন পরিষদের প্রস্তুতিমূলক সভা

নবীনগরে দুর্গোৎসব ঘিরে পূজা উদযাপন পরিষদের প্রস্তুতিমূলক সভা


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬


নবীনগরে দুর্গোৎসব ঘিরে পূজা উদযাপন পরিষদের প্রস্তুতিমূলক সভা

ব্রাহ্মণবাড়িয়া:আসন্ন শারদীয় দুর্গোৎসব-২০২৬ সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে  নবীনগরে বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩/০৯) পৌর শহরের কেন্দ্রীয় নবীনগর হরিসভা মন্দির প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট এম এ মান্নান। উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট বিনয় চক্রবর্তী সভায় সভাপতিত্ব করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল হোসেন রাজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা, নবীনগর ইচ্ছাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ছাদিকুল ইসলাম সাদি এবং জেলা কৃষক দলের সভাপতি আমির হোসেন। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ-সভাপতি ইলিয়াস আলী, সাংগঠনিক সম্পাদক শুক্কুর খান, যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান দুলাল, জেলা বিএনপি নেতা মারুফ হোসেনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। সভাটি সঞ্চালনা করেন পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব সঞ্জয় সাহা।

সভায় উপস্থিত ছিলেন মানিক বিশ্বাস, ডাক্তার খোকন আচার্য, শ্যামল বর্মন শিমুল, ডাক্তার হেমেন্দ্র বর্মন, শংকর দাস, খোকন সরকারসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

এ সভায় নবীনগর উপজেলার প্রতিটি পূজা মণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

সংশ্লিষ্টরা জানান, আসন্ন শারদীয় দুর্গোৎসবে আইনশৃঙ্খলা রক্ষা, মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা এবং উৎসবের দিনগুলোতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

বক্তারা দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে একটি আনন্দঘন ও নিরাপদ উৎসব উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এন/ এস

বাংলাদেশ সময়: ২০:২১:৫৮   ৩ বার পঠিত  |