ঢাকা    বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » বাউফলে দুটি গরু জবাই করে মাংস নিয়ে গেল দুর্বৃত্তরা

বাউফলে দুটি গরু জবাই করে মাংস নিয়ে গেল দুর্বৃত্তরা


বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬


বাউফলে দুটি গরু জবাই করে মাংস নিয়ে গেল দুর্বৃত্তরা

পটুয়াখালী: বাউফলে দুটি গরু জবাই করে মাথা ফেলে রেখে মাংস নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে উপজেলার নওমালা ইউনিয়নের নয়াহাট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে নয়াহাট এলাকার ধানক্ষেত ও পানিভরা ডোবায় দুটি গরুর মাথা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি জানাজানি হলে আশপাশের এলাকায় খোঁজ নিয়ে গরু দুটির মালিকের সন্ধান পাওয়া যায়নি।

স্থানীয়দের ধারণা, রাতের কোনো একসময় দুর্বৃত্তরা অন্য কোনো এলাকা থেকে গরু দুটি নিয়ে এসে জবাই করে মাংস নিয়ে গেছে। তবে গরু দুটির মালিক কে বা কোথা থেকে গরু দুটি আনা হয়েছিল, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনাটি ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে গরু চুরি ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

নওমালা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেফালী আফরোজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বিষয়টি জানার পর স্থানীয় চৌকিদার ও ইউপি সদস্যদের এলাকায় খোঁজখবর নিতে বলা হয়েছে। এখন পর্যন্ত নওমালা ইউনিয়নের কোনো বাসিন্দা গরু নিখোঁজ হওয়ার কথা জানাননি। পার্শ্ববর্তী দশমিনা ও গলাচিপা উপজেলা থেকেও গরু এনে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।”

এন/ এস

বাংলাদেশ সময়: ২১:৫৪:৪১   ১৫ বার পঠিত  |