ঢাকা    রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রচ্ছদ » বিনোদন » বিয়ে ছাড়াই মাতৃত্বের কথা ভাবছেন রাইমা সেন

বিয়ে ছাড়াই মাতৃত্বের কথা ভাবছেন রাইমা সেন


বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬


বিয়ে ছাড়াই মাতৃত্বের কথা ভাবছেন রাইমা সেন

বিয়ে নিয়ে তেমন কোনো তাড়াহুড়া নেই রাইমা সেনের। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বিয়ের প্রয়োজনীয়তা আরও বেশি অনুভব করবেন—এমনটাও মনে করেন না এই অভিনেত্রী।

বরং জোর করে কোনো সম্পর্কে জড়ানোর চেয়ে নিজের মতো থাকতেই স্বচ্ছন্দ তিনি। এমনকি একাকিত্বের কথা ভেবেও বিয়ে করার তাগিদ অনুভব করেন না।

সম্প্রতি এই সময় অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন, বিয়ে ও মাতৃত্ব নিয়ে খোলামেলা কথা বলেছেন রাইমা।

বিয়ে নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে রাইমা বলেন, ‘সত্যি কথা বলতে কী, এই বয়সে দাঁড়িয়ে বিয়ে করার তাগিদটাও অনুভব করি না। অ্যাটাচমেন্ট নিয়েও চিন্তা হয়।’

বিয়ে ছাড়াই মাতৃত্বের কথা ভাবছেন রাইমা সেন

অভিনেত্রীর কথায়, কলকাতায় তেমন কাউকে পাওয়া যায়নি। শহরের বাইরেও খুব একটা যাওয়া হয় না তাঁর। ফলে বিয়ে নিয়ে পরিবারের পক্ষ থেকেও এখন আর তেমন চাপ নেই।

রাইমার একা থাকার সিদ্ধান্ত নিয়ে একসময় চিন্তা করতেন তাঁর মা। এখন অবশ্য তিনিই মেয়েকে জোর করে কিছু না করার পরামর্শ দেন। রাইমা বলেন, ‘আগে করতেন। এখন দেশ–দুনিয়ার অবস্থা দেখে উল্টো বিয়ে করতে বারণ করেন। বলেন, জোর করে কিছু কোরো না। পরে কখনো একাকিত্বে ভুগলে অনেকগুলো পোষ্য দত্তক নিয়ো।’

বিয়ে না করলেও ভবিষ্যতে মাতৃত্ব নিয়ে ভাবতে পারেন রাইমা। শিশুদের খুব ভালোবাসেন তিনি। তবে মা হওয়ার দায়িত্ব সামলাতে পারবেন কি না, তা নিয়ে তাঁর নিজেরই সংশয় আছে।

বিয়ে ছাড়াই মাতৃত্বের কথা ভাবছেন রাইমা সেন

রাইমা বলেন, ‘আমি বাচ্চাদের ভীষণ ভালোবাসি। ভয় লাগে, কী জানি সবটা ম্যানেজ করতে পারব কি না, ভেবে দেখিনি। তবে মনের কথা তো বলা যায় না। আজ মনে হচ্ছে না, কাল ইচ্ছা হতেই পারে।’

ভবিষ্যতে সন্তান নেওয়ার ইচ্ছা তৈরি হলে যাতে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকে, সে জন্য অনেক আগেই ডিম্বাণু সংরক্ষণ করিয়েছেন অভিনেত্রী। তবে তাঁর কাছে বিয়ে আর মাতৃত্ব দুটি আলাদা বিষয়।

এ প্রসঙ্গে রাইমা বলেন, ‘সেই সব সাতপাঁচ ভেবে আমি অনেক কাল আগেই ডিম্বাণু সংরক্ষণ (এগ ফ্রিজ) করিয়ে রেখেছি। তবে একটা বিষয় আমার কাছে ভীষণ পরিষ্কার। শুধু মা হওয়ার জন্য বিয়ে নিষ্প্রয়োজন।’

বিয়ে ছাড়াই মাতৃত্বের কথা ভাবছেন রাইমা সেন

এদিকে সম্প্রতি ‘একেন’-এর নতুন ছবিতে অভিনয় করেছেন রাইমা। ছবিটির শুটিং হয়েছে কেরলে। সেখানে অভিনয়ের পাশাপাশি ঘোরাঘুরি ও দক্ষিণ ভারতীয় খাবারও উপভোগ করেছেন তিনি। ছবিতে তাঁর চরিত্রটি খুব বড় নয়। তবে দক্ষিণ ভারতীয় এক নারীর চরিত্রে তাঁকে নতুন লুকে দেখা যাবে।

< i>এন/ এস

বাংলাদেশ সময়: ২৩:৩৩:৩৩   ৯ বার পঠিত  | ●