![]()
পটুয়াখালী: পটুয়ালীর দশমিনা উপজেলায় বাড়ির পাশের পুকুরে ডুবে দুই বছরের শিশু আব্দুল্লাহর মৃত্যু হয়েছে। মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গেদু খান বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ ওই ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের বাসিন্দা কালাম খানের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুল্লাহর মা খাদিজা সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন। এ সময় পরিবারের সদস্যদের অগোচরে শিশুটি ঘর থেকে বের হয়ে যায়। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে বাড়ির দক্ষিণ পাশের পুকুরে আব্দুল্লাহকে ভাসমান অবস্থায় দেখতে পান স্বজনরা। পরে দ্রুত তাকে উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. এইচ এম আলভী আহমেদ পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
আব্দুল্লাহর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল কালাম।
এন/ এস
বাংলাদেশ সময়: ১৯:২১:৩৮ ৩১ বার পঠিত | ● দশমিনায ● পুকুরে ডুবে ● প্রাণ গেল