ঢাকা    শুক্রবার, ২ অক্টোবর ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জে দেড় হাজারের বেশি কৃষক পেলেন কার্ড ও কৃষি উপকরণ সহায়তা

কালীগঞ্জে দেড় হাজারের বেশি কৃষক পেলেন কার্ড ও কৃষি উপকরণ সহায়তা


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬


কালীগঞ্জে দেড় হাজারের বেশি কৃষক পেলেন কার্ড ও কৃষি উপকরণ সহায়তা

গাজীপুর:“কৃষক কার্ড থাকলে হাতে, সেবা পাবেন সাথে সাথে”এই স্লোগান সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জে কৃষক-কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ করা হয়েছে। দেশের জনগণের সার্বিক জীবনমান উন্নয়নে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে উপজেলার জামালপুর ইউনিয়নের চুপাইর ব্লকের ১,৪৫১ জন কৃষক-কৃষাণীর মধ্যে এসব সহায়তা দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে নাগরী কালব রিসোর্ট অ্যান্ড কনভেনশন হলে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং কৃষি মন্ত্রণালয়ের বাস্তবায়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ফেনীর ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে কৃষক-কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভার্চ্যুয়ালি কথা বলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থানীয় কমিটির সভাপতি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন এমপি।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক নুরুল কবির ভূঁইয়া, মুজিবুর রহমান এমপি, ডা. রফিকুল ইসলাম বাচ্চু এমপি, জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার ড. চৌধুরী ইশরাক আহম্মেদ সিদ্দিকী, পুলিশ সুপার জসীমউদ্দিন পিপিএম (বার), জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম এবং উপজেলা কৃষি কর্মকর্তা হাসিবুল হাসান প্রমুখ।

এন/ এস

বাংলাদেশ সময়: ২২:১৪:৪৬   ১৪ বার পঠিত  |