ঢাকা    শুক্রবার, ২ অক্টোবর ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে বিএনপি নেতাদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

লালমোহনে বিএনপি নেতাদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬


লালমোহনে বিএনপি নেতাদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

ভোলা:পেশাদার সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন ‘লালমোহন রিপোর্টার্স ইউনিটি’র সাংবাদিকদের সঙ্গে লালমোহন উপজেলা ও পৌরসভা বিএনপির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জসিম জনি এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জাহিদ দুলাল।

সভায় লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শাফিকুল ইসলাম বাবুল, পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ্ব ছাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারি, বিএনপি নেতা আ.হ.ম ফয়সল ও জাসাসের সভাপতি আজাদুর রহমান উপস্থিত ছিলেন।

এ সময় সাংবাদিক মো. আমজাদ হোসেন, মাহমুদুল হাসান লিটন, হাসান পিন্টু, ইউসুফ আহমেদ, অপু হাসানসহ অন্যান্য সাংবাদিক উপস্থিত ছিলেন।

এন/ এস

বাংলাদেশ সময়: ২৩:৫৬:২২   ১৩ বার পঠিত  | ●   ●   ●