![]()
কুষ্টিয়া: ভেড়ামারায় কুতুবুল আউলিয়া আবু হাজী জহির উদ্দিন (রহ.)-এর স্মরণে ‘কুতুবুল আউলিয়া আবু হাজী জহির উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় পর্যায়ে ক্রীড়াচর্চার প্রসার, তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং সামাজিক সম্প্রীতি জোরদার করার লক্ষ্যে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পি.পি.) খন্দকার সিরাজুল ইসলাম। উদ্বোধক হিসেবে ছিলেন ভেড়ামারার সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি মো. নজরুল ইসলাম মধু মোল্লা, উপজেলা বিএনপির সদস্য মো. রাশেদুল হাসান বাবলু ও মো. রফিকুল ইসলাম রফিক, বিএনপি নেতা ও সমাজসেবক হাজী মো. সামছুল হক এবং উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. নিজাম উদ্দিন।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা পৌর যুবদলের আহ্বায়ক মো. হাফিজুর রহমান জিন্নাহ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মোকলেচুর রহমান (সবুজ), বাহিরচর ইউনিয়ন যুবদলের সদস্যসচিব মো. শরিয়ত আলী, বাহিরচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জাফরুল হক স্বপন এবং কুষ্টিয়া জেলা ছাত্রদলের সদস্য মো. আরিফুল ইসলাম নিলয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্যসচিব ও উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শাহাজান আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভেড়ামারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মনিরুজ্জামান জুয়েল। সার্বিক সহযোগিতায় ছিলেন বাহিরচর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. হামিদুল ইসলাম।
আয়োজকরা জানান, খেলাধুলা তরুণ সমাজকে শারীরিক ও মানসিকভাবে বিকশিত করার পাশাপাশি শৃঙ্খলাবোধ, পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন স্থানীয় ক্রীড়াঙ্গনকে আরও প্রাণবন্ত করবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।
১৬দাগ কল্যাণ ফাউন্ডেশন, ভেড়ামারা, কুষ্টিয়ার আয়োজনে টুর্নামেন্টটির ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
এন/ এস
বাংলাদেশ সময়: ১৯:৩৭:০৬ ৫ বার পঠিত | ● পুরস্কার ● বিতরণী ● ভেড়ামারা