ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
প্রচ্ছদ » খুলনা » কুষ্টিয়ায় ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ২৬ বছর বয়সী যুবক

কুষ্টিয়ায় ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ২৬ বছর বয়সী যুবক


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬


কুষ্টিয়ায় ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ২৬ বছর বয়সী যুবক

কুষ্টিয়া: ভেড়ামারায় পুলিশের বিশেষ অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ মো. সাকিবুর রহমান সাগর (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) রাত ৮টা ৪৫ মিনিটের দিকে উপজেলার রনপিয়া গ্রামের চার রাস্তার মোড়ে শাহিন নামের এক ব্যক্তির মুদি দোকানের সামনের পাকা সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ভেড়ামারা থানা-পুলিশ সূত্রে জানা গেছে, কুষ্টিয়ার পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের নির্দেশনায় এবং ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক (এসআই) গোবিন্দ মজুমদার সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে সাগরকে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করেন।

গ্রেপ্তার সাকিবুর রহমান সাগর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গাছেরদিয়াড় গ্রামের টলটলিপাড়ার বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত ফজলু বিশ্বাস।

এ ঘটনায় গ্রেপ্তার সাগরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

এন/ এস

বাংলাদেশ সময়: ২০:০১:২৪   ১০ বার পঠিত  | ●   ●   ●